মাইকেল অ্যাঞ্জেলো—চিত্রকর, ভাস্কর, স্থপতি, কবি প্রতিটি পরিচয়েই তিনি অনন্য। মৃত্যুর কয়েক শ বছর পরও কুশলী এই শিল্পী আজও অমর তাঁর সৃজন-কর্মে। সভ্যতা ও সংস্কৃতি যত দিন থাকবে, তিনি তত তিন স্মরণীয় হয়ে থাকবেন, এই প্রতীতি বিদ্বজ্জনদের। তাঁর কবিতাতেও এই সত্যের প্রবল উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। যার সাক্ষ্য এই লেখা—অনেকে আছেন মৃত্যুর পরও বেঁচে থাকেন—কিছুদিন!—তারপর দ্রুতই বিস্মৃত। আর কেউ কেউ লাভ করেন অমরত্ব; যত দিন মানবের সভ্যতা ও সংস্কৃতি, তত দিন জীবন্তের অধিক তাঁরা জীবিত। মাইকেল অ্যাঞ্জেলো—চিত্রকর, ভাস্কর, স্থপতি এবং কবিও তিনি—এমনই একজন। ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির কাপ্রিসে তাঁর জন্ম, মৃত্যু ১৫৬৪ সালের ১৮ ফেব্রুয়ারি রোমে। মাত্রই ১৩ বছর বয়সে অঙ্কনবিদ্যার ছাত্র তিনি, ১৯ বছর বয়সেই স্বাধীনভাবে দেয়ালচিত্রণ ও ভাস্কর্য তক্ষণে তাঁকে আমরা পাই, ৩৯-এ পৌঁছে তিনি স্থপতি এবং ৫৭ বছর বয়সে তাঁর কলমে দেখি কবিতার জোয়ার। পরবর্তী বছর পনেরোয় লেখা প্রায় ২০০ কবিতা নিয়েই তিনি অমর কবিদের একজন হয়ে ওঠেন। পরিণত ওই বয়সে মাইকেল অ্যাঞ্জেলো প্রথম প্রেমে পড়েন—না, কোনো নারীর নয়, অর্ধেক বয়সী এক যুবকের। আর এ ঘটনার পাঁচ বছর পর তাঁর প্রেম উচ্ছ্বসিত হয়ে ওঠে—এবার যুবক নয়—মধ্যবয়সী এক নারীকে ঘিরে। আক্ষরিক অর্থে তিনি এদের কামনা করেন দেহসঙ্গে নয়—এদের বিমূর্ত সৌন্দর্যই তাঁকে আকৃষ্ট করে। আর সৌন্দর্যের বিমূর্ত বিশুদ্ধতাই যে ছিল তাঁর শিল্পেরও অভীষ্ট, সেটা তাঁর চিত্র ভাস্কর্য এবং স্থাপত্য রচনায় আমরা লক্ষ করে উঠি: এবং সেই সন্ধানপথে তাঁর হতাশা ও উচ্চাকাঙ্ক্ষা এবং কিমত উপায়ে শিল্প হয় জয়ী, মৃত্যুকেও কীভাবে নস্যাৎ করে দেয় শিল্পের সৃজন—আমরা শুনে উঠি তাঁর কবিকণ্ঠে। লক্ষ করি, কবিতার কলম হাতে এখন তিনি প্রায় বার্ধক্যে উপনীত, দিনের পর দিন চিত হয়ে ছাদে চিত্রলিখন করতে করতে ন্যুব্জপৃষ্ঠ, স্নায়ু শিথিলগ্রস্ত, দৃষ্টি কবরনিবদ্ধ, জীবনযাত্রাও অসচ্ছল—লিখে চলেছেন যেন এক বন্দী তিনি জীবন-ভুবনে। এই সামগ্রিক বিষাদ এবং তা সত্ত্বেও শিল্পে তাঁর অটুট আস্থা, আমাদের এক গভীর বোধের দিকে প্রত্যর্পিত করে—যেমন তাঁকেও। বাংলায় তাঁর কবিতাসকল আনতে গিয়ে, যদিও দৃষ্টিপথে রেখেছি মূলের মিল ছন্দ স্তবক বিন্যাস—ভেতরের বার্তাটুকু পৌঁছে দেওয়া ভিন্ন আর কিছুই আমার সাধ্যে কুলোয়নি। কবিতার অনুবাদ অসম্ভব—অগত্যা তার বার্তাই হয় ভিন ভাষায় একমাত্র প্রাপনীয়; এবং ভিন ভাষায় সে বার্তা যদি কবিতা না হোক পদ্যও হয়ে ওঠে, তা-ই বা মন্দ কী! মাইকেল অ্যাঞ্জেলোর চিত্র বা ভাস্কর্য এবং স্থাপত্য অনিবার্যভাবে দাবি করে সেসবের কাছে আমাদের যাওয়া, আর কবিতায় তিনি নিজেই যাত্রা করে চলে আসেন আমাদের কাছে। এই আগমন ও সান্নিধ্যটুকু পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই মাইকেল অ্যাঞ্জেলোর নির্বাচিত কিছু কবিতা এখন বাংলায় উপস্থিত করা\১.খোসার ভেতরে শাঁস—বন্দী হয়ে আছি,অথবা বোতলে পোরা যেন এক জিন।গরিব, নিঃসঙ্গ আমি—একটি জীবন।কখনো তাকিয়ে দেখি বন্দিশালা থেকে,হাজার হাজার তাঁতি—অবিরাম তাঁত—বয়নের মাকু নিয়ে ব্যস্ত ওইখানে।আরও দেখি দরজার বাইরেই মল—অধিক আঙুর খেলে এ রকম হয়!আর কিনা মলত্যাগ আমারই চৌকাঠে!এখন অনেক দিন থেকে জেনে গেছিআদি-অন্ত মলমূত্র ত্যাগের বিষয়ে;দরজার ফুটো দিয়ে দেখেছি তো সব।মরা বিল্লি, মলভাণ্ড, পাত্রে ঘোলা জল—আমার জন্যই আজ এই উপহার;এতেই সাজানো আজ বন্দীর সংসার।অথচ শরীর বন্দী হূদয়টি দ্যাখো—কী শান্ত, সুস্থির! যদি খুলে দিই খিল—বায়ু হবে নিঃসরিত এ অনাহারেই।কিন্তু প্রাণপাখি! বেরোবে কি এই পথে?কাশির ধমকে আজও মৃত্যু পায় বাধা—আত্মা যে বেরোবে, কফে বুজে আছে গলা।কাজের প্রচণ্ড চাপে বেঁকে গেছে পিঠ,হাঁটুতেও শক্তি নেই, মৃত্যুই এখনআমার সরাইখানা—যেখানে ভোজন।বিষাদে এখন বুঝি একমাত্র সুখ,অসুখেই এখন আরাম! প্রার্থনায়মন্দভাগ্য অকাতরে বিলোন বিধাতা।আমাকে এখন দেখে যদি মনে হয়ভিখিরি রাজার দ্বারে, উৎসবের কালে—তবে তা-ই! ফিরে যাব পদাঘাত পেয়ে।প্রেমের আগুন কবে নিভে গেছে, আরআমি যে পাখায় উড়ে আকাশ দেখেছি,জন্মের সে ডানা দুটি কাটা গেছে কবে।আমি আজ কঙ্কালের খোলে পরিণত,মাথার ভেতরে শুধু বোলতার গুঞ্জন,উদরে কেবল কালো তিনটি পাথর।পাথরে চূর্ণিত আজ নীল অক্ষিতারা,দাঁত যেন ভাঙা চাবি বাদন যন্ত্রের—শব্দ উঠে থেমে যায়—সংগীত হয় না।চেহারাও কদাকার, দুর্ভিক্ষের গ্রামেআমাকে পাঠাও যদি শকুন তাড়াতে—পোশাকেই ভড়কে যাবে—আমি তো এমন!আমার একটি কানে মাকড়সার জাল,আরেক কানের কাছে ঝিল্লি অবিরাম,ঘুমোতে পারি না তবু নাক ডেকে চলে।প্রেম আর শিল্পকলা—যা কিছু করেছি—বাজারের ফর্দপ্রায় আজ ওইসব,বেশ্যার ঠিকানা লেখা চিরকুট হেন।অথবা পুতুল আমি সৃজন করেছি—কেন তা কিসের জন্য—আজ প্রশ্ন জাগে।সমুদ্রে সাঁতার যদি—তবে নিমজ্জন!শিল্পের কারণে পাই সোনালি বন্দনা—কোনকালে! সব থেমে গেলে—যায়—গেছে!—এখন বুড়োটে আমি, অন্যের ভাড়াটে!হাড়ভাঙা, গরিব, বাঁকানো পিঠ, জ্বর!আমাকে যে-খুশি আজ ভৃত্য করে রাখে।আমি কি মরেই গেছি মরণের আগে?২.অপার সুখী এ সুতো!—তা-ই দিয়ে মালাখানি গাঁথা,সোনালি চুলের ঢলে ফুল পরে ফুল শোভা পায়;দুরন্ত আশায় তারা ছুঁয়ে আছে তার ওই মাথাকার আগে কে প্রথম হয়ে তার চুলে চুমো খায়!ওই যে পরেছে জামা!—স্তন দুটি ঘিরে আছে তার,কটি বেয়ে নেমেছে যে ঝুল—ওই কাঁপছে হাওয়ায়,মুখ আর গ্রীবা ঘিরে উড়ুনির সোনালি যে পাড়—আমাকে এমন করে তারই ছবি তুলিতে আঁকায়।তাতে কি আমার সুখ? কত ভাগ্য ওই ফিতেটার,সোনালি বোতাম বুকে কত সুখে এঁটে আছে স্তন,আর ওই কোমরবন্ধনী তার ক্ষীণ কটিদেশে—চোখ পেতে একবার দেখি ওটা, তারপর এটা!হায়, আমি কামিজও হতাম যদি তবে আজীবনশরীর ভূগোল ছুঁয়ে থাকতাম তাকে ভালোবেসে\৩.ফিরে দাও সেই দিনগুলো তুমি যখন অন্ধ বাসনাছুটে আসত কী দ্রুতবেগে আর বল্গা ছিল না তার;সেই অপ্সরীতুল্য চেহারা আবার ফিরিয়ে আনো না—সে তো চলে গেছে কবরের নিচে শুদ্ধতা নিয়ে তার।রক্তে আমার সেদিনের সেই মত্ততা ফিরে দাও,এখন ধীরতা বয়সের ভারে, এখন মনস্তাপ!এ বুকে আবার ফেরাও আগুন, ঝরনা বহিয়ে দাও—একবার তুমি শেষবার আনো এ দেহে তোমার উত্তাপ।হে প্রেম আমার, বলো তুমি নাকি অশ্রুই শুধু চাও—লবণের জল মরণশীলেরা দু’চোখে নিত্য ফেলে,বুড়িয়ে গিয়েছি, জীবনসাগরে ডুবছে এ নৌকাও।তবে আর আশা কোথায় বলো তো— অশ্রু ফুরিয়ে গেলে?তাই দুই হাতে তোমার তীরের হাতছানি দূরে রাখি।আগুন নিভলে কয়লার আর পুড়বার থাকে নাকি!৪.গাছের পত্রালি যার পছন্দের নয়,উদ্যানে আসাটা তার উচিত কি হয়?৫.এই দাসবৃত্তি, এই হাড়ভাঙা শ্রম!এমন বিপন্ন আত্মা, ধারণাও ভ্রান্ত এতটাই—এরই মধ্যে প্রাণপাত দেখো কী রকম—পাথরে স্বর্গীয় মুখ ছেনিতে ফোটাই!৬.তোমাকে ভেবেই যদি মনে কিছু সৃজনের ভাব এসে যায়,জেনো তারই সাথে কিন্তু মৃত্যু এসে সমুখে দাঁড়ায়—তখন আমার শিল্প আর এই সৃজনের হাত গলে যায়।যেমন লোকেরা বলে শবদেহ পৃথিবীতে ফিরে প্রাণ পায়,তাই যদি—যদি ফিরি—আর, যদি শিল্প থাকে তখনো শিরায়—তখনো এ হাতে তুলি হাতুড়ি বাটালি নেব তোমারই সেবায়\৭.আমাকে ঘুমোতে দাও, পাথরের মতো ঘুম দাও।কী আছে ঘুমের চেয়ে রমণীয় আর—লজ্জা আর অপমানে নির্যাতনে ভরে আছে যখন সংসার?দেখছি না শুনছি না, বুজে আছি দু’চোখ আমার।কথা আস্তে! চুপ! আমি ঘুমে আছি—কেন হে জাগাও?৮.আমিও যে ছিলাম—শুধু এ পাথর জানে।কেউ যদি মনে রাখে, তবে তা স্বপ্নেই।ক্ষুধার্ত ত্বরিত মৃত্যু যে আঘাত হানে—যা ছিল—থাকে না কিছু—এই ছিল—নেই!৯.মহিলা, তোমার থেকে লুট করি আমি যা কিছুই,সে সবই ফিরিয়ে আনি পর্বতের মর্মর পাথরে,হাতের ছেনিতে কাটি—আয়ু খর্ব করি মর্মরের—বিপরীতে তাকে দিতে চাই এক সুদীর্ঘ জীবন।উপমিত হোক তবে আমাদের মাংসময় দেহ—কর্কশ ত্বকের নিচে হূদয়ের সাধ কিছু আছে;এ-ও জানি, কেবল তুমিই পারো সেসব পুরাতে।আমি তো পারি না আর, মেধা কিংবা শক্তি নেই হাতে\১০.আকৃতি দেবার জন্য ছাঁচ গড়ে চলি।এখনো এ শিল্প নয়, অপেক্ষায় আছেগলিত সোনার কিংবা তরল রুপার—তবে মূর্ত হবে রূপ; কিন্তু তার আগেকত যে ভাঙতে হবে—কত কতবার!দ্যাখো, অবিকল! অপার সৌন্দর্য তার—আমি চাই তাকে ভালোবেসে, বাসনারআগুনে গলিয়ে প্রেম ভরে তুলি খোলএ আমার নশ্বর দেহের। এবং সেমহিয়সী মহিলাও দেখা দেন ক্রমে।কিন্তু হায়, বাস্তবতা কত নিদারুণ।যদিও সে আসে—কিন্তু দ্যাখো কী করুণ,এই দেহে সোনা যে চোঁয়াবে—মুখগুলোসংকীর্ণ এমন—শুধু ফোঁটায় ফোঁটায়!বিদীর্ণ হতেই হবে তাকে পেয়ে যেতে\১১.তোমার প্রেমের দীপ্তি! কেটে যেতে থাকে মৃত্যুভয়;আমিও অমর তবে হতে পারি—ক্ষীণ আশা হয়।কিন্তু এ বৃক্ষের ফল কবে শুষ্ক, কবেই পতিত;একদা রসাল ছিল, মুখে নিলে এখন কী তেতো!ঘরবন্দী পড়ে আছি, তুমি বড্ড দেরি করে এলে;এমন উত্তাল প্রেম—কী জানি কী হতো আগে পেলে।এখন বেদনা শুধু, বেদনাই সুখ ঠেলে ওঠে;তবু কৃতজ্ঞ আমি—এটুকুই কার ভাগ্যে জোটে!এখন মৃত্যুই যদি, অন্ধকার নেমে আসে ওই;আমি তো প্রেমের নয়—উদ্বেগের ফাঁসে নিহতই\১২.কখনো এ পায়ে আর কখনো ও পায়েবারবার শরীরের ভার বদলাই।এভাবে নির্বাণে আমি যদি পৌঁছে যাই—কিন্তু পাপ-পুণ্য থেকে মুক্তি কী উপায়ে?অবসন্ন দেহ আর খিন্ন এ হূদয়—যেন সে পথিক আমি উদ্ভ্রান্ত অস্থির;পড়ে আছি সাদা পৃষ্ঠা ছাড়া কিছু নয়—অপেক্ষায় লেখনীতে তোমার মসির!যেন লিখে যেতে পারি সত্য বিবরণ—যদিও এসেছে প্রেম, দয়া সে করেনি!ভুল করা ভালো নয়—ক্ষণিক জীবন!সাবধানে যারা চলে তারা তো মরেনি!মহিলা তুমি যে আছ শুদ্ধ সমাসীন,তোমাকে মৌখিক দেখে প্রশ্ন করি তবে—আমার যে-পাপ সেটি শেষের সে দিনতুলনায় লঘু বলে বিবেচিত হবে?১৩.কখনো মানেনি বশ, বন্য সেই নারী—এখনো এ ইচ্ছা তারইযেন তার জন্য আমি পুড়ি!যেন ছাই ফুৎকারেই উড়ে যাই—উড়ি!আমাকে নিরক্ত করে ফোঁটায় ফোঁটায়—দেহ বিবশ করায়,আত্মা জুড়ে আনে সে ব্যর্থতা।অথচ সে বিপরীতে প্রসাধনরতা!দর্পণে বিম্বিত মুখ দেখে নারী ভাবে—পরি এখানে কীভাবে!তারপর ফিরে সে তাকায়—লুকোই আমি তো বুড়ো, কদাকার প্রায়।যদি এ চেহারা হয় বিষম ঠাট্টার—কমনীয় কান্তি তার;ভাগ্যবান তবু আমি জয়ী।কে তাকে অনিন্দ্য করে?—আমার শিল্পই!১৪.আত্মায় আনন্দ যদি, তবে হয় চেহারা সুন্দর।বিষাদে চেহারা হয় কদাকার অতি।কে তবে নারীটি এই—কী সুন্দর অথচ প্রস্তর।পুড়ে যাই, পুড়ে যেতে নেই তার মোটেও সম্মতি।আমার নির্ণয়বোধ এতটা এমনসহজেই চিনে নিতে পারি আমি সৌন্দর্য কোথায়—কী নিষ্ঠুর বলে তাকে দেখি সে যখনবলে ওঠে, হূদয় বিক্ষিপ্ত হলে পান্ডুরতা ফোটে চেহারায়!যে আঁকে নারীর মুখ আসলে সে নিজেকেই আঁকে—শিল্পীকে যে কষ্টে রাখে পটে তার ফুটবে কষ্টই।দুজনই বেঁচে যাই যদি অনুরাগেসে ওঠে সুন্দর হয়ে, তখন আমিও আর কদাকার নই\১৫.ভাগ্যেরই লিখন এটি—অসময়ে এখানে শয়ান!মৃত নই, তবু এসে এখানেই হাজির সম্প্রতি।প্রেমে তো এটাই হয়—পরস্পর অভিমুখে গতি!আমাকে বাঁচিয়ে রাখে অশ্রুমতি তোমার নয়ান\১৬.আমি যে ছিলাম বেঁচে এ পাথর জানে সে সংবাদ।কেউ যদি মনে রাখে, স্বপ্নেই তবে তা নেহাত।মৃত্যু আসে ক্ষুধা নিয়ে কী যে তীব্র কী যে অকস্মাৎ—যেন যা বাস্তবে ছিল মুহূর্তেই করে ধূলিসাৎ\১৭.জীবিতের আদলে যে শিল্পরূপ মর্মর পাথরেরচা হয়—অনেক দেখেছি আমি অতীত প্রমাণে—নিশ্চিত যদিও শিল্পী ধূলি হয়ে যায় গোরস্তানে—অটুট তখনো তার সেই সৃষ্টি, হে নারী, কী করে?শিল্পের এমন শক্তি—প্রকৃতিও মানে পরাভব।এ কেবল আমি জানি জীবনের অভিজ্ঞতা থেকে,মর্মর পাথর কেটে, শূন্যপটে ছবি এঁকে এঁকে—মৃত্যুকে উচ্ছেদ করা শিল্পীদের পক্ষেই সম্ভব।অতএব পারি আমি তুলি আর বাটালি সহায়েপাথরে ও শূন্যপটে রচে যেতে তোমাকে আমাকে—এমন পর্যায়ে আমি নিয়ে যেতে পারি দক্ষতাকে—যে মৃত্যু-পরেও ধূলি আমাদের নেবে না ওড়ায়ে।তোমার সৌন্দর্য, নারী, পেয়ে যাবে অমরত্ব আরবলে যাবে নির্বোধের মতো প্রেম ছিল না আমার\১৮.ঝড়ক্ষুব্ধ সাগরের বুকে এক সামান্য নৌকায়আমি তো পৌঁছে গেছি জীবনের সামান্য বন্দরে।এখানেই যাত্রা শেষ, নামে লোক তাড়াহুড়ো করে—বাণিজ্যের লাভ-ক্ষতি মহাজন সমীপে দেখায়।সেই যে তুমুল নেশা—পাথরের বুকে যে খোদাই—শূন্যপটে তুলি ধরে অবিরাম রঙের লিখন—এখন তাকিয়ে দেখি সবই ছিল কী ভুল ভীষণ—ক্ষতি যে হবেই তবু সেই কাজ করে যাওয়া চাই!কী হবে এসব ভেবে, দুই মৃত্যু যখন সমুখে?একটি নিশ্চিত আর একটি তো পথের বাঁকেই—ভাবনার অন্ত নেই, হূৎপিণ্ড চলে ধুঁকে ধুঁকে।মর্মর পাথর আর চিত্রপটে ভরসা তো নেই!এভাবেই অশান্ত হূদয় নিয়ে হব কি বিগত?মূর্ত যে স্বর্গটি ছিল, তিনিও তো ক্রুশেই নিহত\