পান্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছের ডালে ঝিমায় বসে
কাণ্ড দেখো পান্ডার
খেয়ে খেয়ে করছে উজাড়
কচি বাঁশের ভান্ডার৷
সাদা-কালো তুলতুলে গা
পুতুল পুতুল ভাবটা
জায়ান্ট ওটার ওজন কত
নাও তো দেখি মাপটা৷
পান্ডারা নয় গুন্ডা মোটে
থাকে সুদূর চায়না
পান্ডা তোরা দল বাড়াতে
বাংলাদেশে আয় না!