পাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ছোটবেলায় একটা বড় নৃশংসতা করছি।
একটা বিড়াল আমাদের বাড়িতে
মাছের কাটাকুটা খাইত।
দড়ির ফাঁদ বানায়া আমি
একদিন সেই বিড়ালটাকে ধরলাম।
তারপর তার গলায় দড়ি বেঁধে
তাকে নিয়ে নামলাম বাড়ির সামনের পুকুরে।
নিচে থেকে দড়ি টেনে ধরি
আর বিড়ালটা ছটফট করতে থাকে।
আবার একটু দড়ি ছাড়ি।
সে ভাবে, বাঁচলাম বুঝি!
তখন আবার টেনে ধরি।
পানির একটু নিচে বিড়ালটা
বেঁচে থাকার জন্যে মরিয়া হয়ে ওঠে।
হায় রে জীবন!
আমি হত্যার ক্রূরতা অনুভব করতে থাকি।
মৃত্যুযন্ত্রণা চাক্ষুষ করতে থাকি।
একসময় বিড়ালটা জীবনের ওপারে চলে গেল।
মায়াবী দুনিয়ায় নিঃসাড় হয়ে গেল তার দেহ।
এই শরীর বিষে ভরে গেছে!
নীল হয়ে গেছে!
আকণ্ঠ পাপে ডুবে গেছে!
ওগো বিচারদিনের স্বামী!