পারস্পরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দে তিরের ফলা

বাক্যে মাখা বিষ

হাওয়া দেয় হুংকার

হিস হিস হিস

রক্তে ঘৃণার ছুরি

দুচোখে আগুন

যে যাকে হত্যা করুক

আমি হই খুন

কী দিয়ে ঠেকাই বলো

এই পাপ আদি

প্রত্যেক সত্তাই কি

সাম্রাজ্যবাদী!

এই প্রশ্ন প্রশ্ন কি না

সেই প্রশ্ন ওঠে

বকেরা আছেন বলেই

পুঁটিরা সংকটে—

পুঁটিও কেঁচোর দিকে

তাকাচ্ছেন খুব

কোথায় পালাব আর

কোথা দেব ডুব?