পারাপার বড়ই কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি যখন কপিলাবস্তু থেকে বেরিয়ে আসিতখন ঘরে সোনার পালঙ্কে স্ত্রী, ঘিয়ের প্রদীপ জ্বলছিলসেখানে। শিশুপুত্র।প্রশান্তির আনন্দে নিদ্রাভিভূত নগরীর সবাই। আমি বেরিয়ে পড়েছি মধ্যরাতেতখন তোরণ খুলে গেছে কোনো প্রতিরোধ ছাড়াই।রাজপ্রাসাদ থেকে বেরিয়ে দেখেছি অন্ধকারের দিগন্ত আকাশ নক্ষত্রের কানাকানিনিঃশব্দ মহাকাশআমি তখন বেরিয়ে পড়েছি পথেসঙ্গীহীন, শঙ্কাহীনতারপর বহুকাল চলে গেছেআমি জেনে গেছি নিদ্রাহীন রাত, অনাহারী দিনমৃত্তিকা শয়ন, পথে পথে হেঁটে হেঁটে জেনে গেছিরক্তপাত কাকে বলে।ক্ষুধা আর তৃষ্ণাকে আমি ভালোভাবে বুঝতে শিখেছিঅতিক্রম করেছি এসবযাবতীয় ভয়কে করেছি জয়।শুধু তখনো বুঝিনি নির্বাণ কতদূরকে আছেন সুজাতা? তার পায়েসান্ন কী?’কপিলাবস্তুর যুবরাজ বোধিবৃক্ষের নিচে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদেন—তখনও গভীর রাত, নক্ষত্রের কানাকানি আছেনিঃশব্দ মহাকাশ, শুধুনির্বাণের তোরণ সে তখনো বহুদূর, সে তখনো খোলে না...