পাহাড়ের নিজস্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই যে পাহাড় দর্শন
সে আর ভোলাই গেল না
কারণ সমতলের মানুষের কাছে
পাহাড় এক অপার বিস্ময়
আর যদি সে পাহাড় হয় রাতের
তাহলে তো কথাই নেই
শুধু লাফিয়ে লাফিয়ে পড়ে রাত্তিরের গল্প
সারিবদ্ধ আকাশ আর
পর্বত শ্রেণী
সেখানেই হাজার বছরের জমাট কালো
রাতপাখি, শীতগাছ, ঝিঁঝি আর পোকার
সংলাপের ভেতর থেকে মাঝে মাঝে
ভেসে আসে পাহাড়ি মেয়ের
খিলখিল হাসির আওয়াজ
পাহাড় এখন ঘুমিয়েছে
ওকে ঘুমুতে দাও
এসবই পাহাড়ের নিজস্ব