পিঁপড়েও তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঁপড়েটাকে বাঁচতে দিলে তোমার মধু দিয়ে

ধুলোয় ধুলো ছন্নছাড়া দেহ

জীবন ধীরে চলল সারি সারি সুবাস নিয়ে

পাত্রে ঢেলে করুণা আর স্নেহ।

তোমার মাটি শস্যদায়ী জলের দিকে মুখ

পিঁপড়েটা তো দেখল না সে ফিরে

মধুর প্রেমে এবং কামে দিঘল হলো সুখ

লুকাল মেঘ কৃষ্ণছায়ে ঘিরে।

পিঁপড়েটাকে বাঁচতে দিলে নিজের মধু দিয়ে

বাকল দিয়ে রইলে ঢেকে বৃন্ত

কোকিল-কাকে দ্বন্দ্বে ডাকে, ফাজিল ফিঙে-টিয়ে—

‘কাঙালিনীর কান্নাটাকে চিন তো!’