পিরানহার প্রার্থনাসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু ফুল সাজানো ছিল লাল, কিছু নীল রঙের তারা—
করাতের দাঁতের মতো অথবা, পিরানহা: তুমি ঝুলে
ছিলে দেয়ালে, নীলে, বে-লালে, প্রার্থনাসভার মোমবাতি
হয়ে নেচেছিল কান্নারা; তুমি কাঁদতে শেখোনি আদৌ,
তুমি বিক্রয়যোগ্য গানে কোনো দিন ওঠোনি বেজে;
তোমার সম্মানে শোক নেই, নেই যন্ত্রীর ইশারা