দারুণ এক বাদ্যযন্ত্রের নাম পিয়ানো। বিশাল ও রাজকীয় এই বাদ্যযন্ত্র আভিজাত্যেরও এক বিশাল অনুষঙ্গ। রেনেসাঁ যুগে মানুষ যখন যান্ত্রিক উপকরণ তৈরির ক্ষেত্রে উন্নতির সোপানে দাঁড়িয়ে, ঠিক তখনই সুর-সংগীতের জগতে বিপ্লব সৃষ্টি করে আবির্ভাব হয় পিয়ানোর। ১৬৯৮ সালে বারতোলেমেও ক্রিস্টোফোরি নামের ইতালির এক বাদ্যযন্ত্রের কারিগর পিয়ানো তৈরির কাজ শুরু করেন। টানা দুই বছর কাজ করার পর ১৭০০ সালের দিকে তিনি পিয়ানো তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেন। এ সময়ের মধ্যে ফ্লোরেন্সের মেডিসি আদালতে সংগীতের একটি নতুন বাদ্যযন্ত্র হিসেবে এটি অধিভুক্ত হয়।ক্রিস্টোফোরির তৈরি পিয়ানোটিতে বর্তমান সময়ের মতোই সাদা-কালো কি-এর ব্যবহার ছিল। বড় বড় কি-তে দুই হাত দিয়ে চাপ দেওয়ার পর সুর তৈরি হতো কি-বোর্ডের সঙ্গে সংযুক্ত হাতুড়ির আঘাতের মাধ্যমে।প্রথম তৈরি পিয়ানোর নকশাটি ছিল খুবই সরল। তবে ক্রিস্টোফোরি নিজেই পরবর্তী সময় এর বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন ঘটান। তাঁর তৈরি পিয়ানোর নকশা কারিগরিভাবে এতটাই উন্নত ছিল যে উনবিংশ শতক পর্যন্ত এর খুব বড় ধরনের উন্নয়নের প্রয়োজনই পড়েনি। ১৭৩২ সালে ইতালির সংগীতজ্ঞ লুডোভিকো গিউস্তোনি প্রথমবারের মতো পিয়ানোর উপযোগী সনেট সৃষ্টি করেন। নাইর ইকবাল