পুতুলের বে আর বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালতলায় পুতুলের বে

কার পুতুল?

রিমির কনেপুতুল আর বরপুতুলটি আশামনির।

রিমির মুখটি কী ভার

ওর কনেপুতুল আজ শ্বশুরবাড়ি যাচ্ছে।

তাই দেখে মেঘ হাওয়ায় ভেসে ভেসে

আকাশের মুখটি আরও ভার করে দিলো

অমনি নামল বৃষ্টি

ঝ..ম..ঝ..ম।

ইশ্, আজ আর পুতুল খেলা হলো না!

এই রিমি চল বৃষ্টিতে ভিজি

আচ্ছা চল, অই তো খোলা মাঠ।