পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোদে পুড়ে, জলে ভিজেঝড়ে ও যুদ্ধে ছিন্নভিন্ন হতে হতেতোমাকে ডাকছি: বিশ্বাস, তুমি থাকো নিজ-নিকেতনেআমি আমার ক্ষয়ক্ষতির মহিমা গেয়ে যাইতোমাকে আমার চাই-ই চাইমাথার ভেতর দোষের আগুনকেউ নেভায়নি। তুমিও নাআমি কলুষের সঙ্গে থেকেই কলুষমুক্ত হবকঠোর শাস্তির মধ্যেই আমার পুরস্কারতোমাকে আমার চাই-ই চাই।প্রতিটি দিনরাত্রির সংখ্যায় আমার শ্বাস-প্রশ্বাসএকুশ হাজার ছয় শতএর মধ্যে কারও কোনো গুণকীর্তন নেই। তোমারও না।আমি ব্যস্ততার সঙ্গে বসবাস করেএকদিন খুব অলস হবতিরস্কারের মধ্যেই আমার নীরব পুরস্কারতোমাকে আমার চাই-ই চাই।