পুরস্কারের পরিপ্রেক্ষিতে শামসুজ্জামান খানের স্ট্যাটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>স্বাধীনতা পুরস্কার নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হলে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক লোকসংস্কৃতিবিদ শামসুজ্জামান খান ২১ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ২০২০–তে নিজের ফেসবুকে এ বিষয়ে দুটি স্ট্যাটাস দেন। দ্বিতীয় স্ট্যাটাসে তিনি বিভিন্ন ক্ষেত্রে কীর্তিমান যাঁরা এখনো এ পুরস্কার পাননি, তাঁদের একটি তালিকাও প্রদান করেন
শামসুজ্জামান খান
শামসুজ্জামান খান

প্রথম স্ট্যাটাস: ২১ ফেব্রুয়ারি ২০২০, কিকেল ৪টা
এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন রইজ উদ্দীন, ইনি কে? চিনি না তো। কালীপদ দাসই বা কে! হায়! স্বাধীনতা পুরস্কার!

দ্বিতীয় স্ট্যাটাস: ২৭ ফেব্রুয়ারি ২০২০, দুপুর ১২টা ১৪ মিনিট
স্বাধীনতা পুরস্কার যাঁরা এখনো পাননি: ১. বিখ্যাত গবেষক-প্রবন্ধকার
অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইয়ুম (৮৪); ২. বিখ্যাত রবীন্দ্রবিশেষজ্ঞ, অধ্যাপক–লেখক সন্​জীদা খাতুন (৮৪) ৩; বিখ্যাত সাংবাদিক তোয়াব খান (৮৩); ৪. বিখ্যাত লেখক, চিন্তাবিদ–অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর (৮৩); ৫. বিখ্যাত শিল্পী, শহীদ মিনারের লাল সূর্যের স্রষ্টা মুস্তাফা মনোয়ার; 

৬. বিখ্যাত লেখক ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী; ৭. কবি মহাদেব সাহা; ৮.কবি মোহাম্মদ রফিক; ৯. আহমদ রফিক; ১০. কামাল লোহানী ও ১১. সনৎকুমার সাহা।

শামসুজ্জামান খানের ফেসবুক–স্ট্যাটাসের স্ক্রিনশট
শামসুজ্জামান খানের ফেসবুক–স্ট্যাটাসের স্ক্রিনশট