পুরোনো দিনের কাহিনি
অনেক আগে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোয় কোনো সাবানের ব্যবহার ছিল না। অলিভ অয়েল তখন শুধু রান্নার কাজে নয়, গা ধোয়ার কাজেও ব্যবহূত হতো। প্রাচীনকালে দাসপ্রথা ছিল একটি ব্যাপক প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত ব্যবস্থা। এ প্রথার বিপক্ষে একটিও কথা বলা হয়নি ওল্ড টেস্টামেন্টে, এমনকি নিউ টেস্টামেন্টেও না। ছাতার উৎপত্তি প্রাচীন মিসরে, পথচারীদের অস্ত্র হিসেবে ব্যবহূত হতো। রাজপরিবারের সদস্য কিংবা সম্ভ্রান্তরা এটি ব্যবহার করত আভিজাত্যের প্রতীক হিসেবে। আসল ব্যবহার শুরু হয় আরও অনেক পরে। প্রায় ২৩২ বছর আগে তিন বছর সমুদ্রে কাটিয়ে বোস্টন অধিবাসী এক জাহাজের ক্যাপ্টেন ফিরে এসে তাঁর স্ত্রীকে রোববারে চুমু খান প্রকাশ্যে। অশোভন আচরণের জন্য ওই ক্যাপ্টেনকে দুই ঘণ্টা কান ধরে বসে থাকার শাস্তি দেওয়া হয়। ফটোগ্রাফির প্রথমদিকের কথা, ক্যামেরার সামনে বসে নিজ পোট্রেট তোলা ছিল এক অসম্ভব ধৈর্যের ব্যাপার। ১৮৩৭ সালে একটি ডেগেরিওটাইপ ছবি তুলতে এক্সপোজারের সময় লাগত ১৫ মিনিট। তাই যার ছবি তোলা হবে, তার মাথা স্থির রাখার জন্য ক্লাম্প দিয়ে আঁটকে রাখা হতো। ফ্রাংক জেমস তার ভাই জেসির সঙ্গে মিলে এক সময় পশ্চিমে খুন-রাহাজানি করে বেড়াত। পরে জেসি শান্তিপূর্ণ জীবনে ফিরে আসে। সে তখন স্যুভেনির বিক্রি, সিনেমা হলে দারোয়ানের কাজ ও মিসৌরিতে জনতার প্রচণ্ড উল্লাসের মধ্যে গুলি ছুড়ে ঘোড়দৌড়ের খেলা দেখাত। সপ্তদশ শতাব্দীতে আমেরিকার বিবাহিত মহিলারা গড়ে ১৩টি সন্তান জন্ম দিতেন। ১৯০৯ সালে অস্ট্রেলিয়ার তারকা সাঁতারু অ্যানেট কেলারম্যান বোস্টনের এক বিচে আঁটসাঁট এক বাদিং স্যুট পরে হাজির হন, বাদিং স্যুটের হাতা ছিল কাঁধ পর্যন্ত আর ট্রাউজারের নিচের প্রান্ত ছিল হাঁটুর দুই ইঞ্চি ওপরে। সে সময় একে অশোভন পোশাক বলে তাঁকে গ্রেপ্তার করা হয়। মানুষের মাথার খুলি পানপাত্র হিসেবে ব্যবহার করার প্রথা চালু ছিল সেই প্রাচীনকাল থেকে। (ক্রা-ম্যাগনন মানুষ তাদের পূর্বপুরুষদের কিংবা শত্রুদের মাথার খুলি ব্যবহার করত বলে জানা যায়। তবে এটা জানা যায়নি, ওই খুলিগুলো তাদের পূর্বপুরুষের, নাকি শত্রুদের। মধ্যযুগে সাধুদের মাথার খুলি ব্যবহার করা হতো বিশেষ কোনো উৎসবের দিন। লর্ড বায়রন তাঁর নিউ স্টেড অ্যাবির বাড়িতে অতিথিদের পানীয় পরিবেশন করতেন মাথার খুলিতে, খুলিগুলো তিনি পেয়েছিলেন সেখানকার এক গির্জার বাগানে। ১৯০০ সালে নিউইয়র্কে সিটি, বোস্টন কিংবা শিকাগোর তিন ভাগের এক ভাগ গাড়িই ছিল ইলেকট্রিক কার, সঙ্গে ছিল ব্যাটারি। ১৮৬৮ সালে কানসাস প্যাসিফিক রেলরোডের প্রথম দিকে কানসাস প্যাসিফিক ইঞ্জিনিয়াররা মাঝপথে ট্রেন থামিয়ে দুপাশের চারণভূমির বুনো মোষগুলো শিকারের সুযোগ করে দিতেন যাত্রীদের।অনুবাদ: হাসান খুরশীদ