সুবর্ণা মুস্তাফা, দেশের অন্যতম অভিনয়শিল্পী। মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। টিভিতে এখনও নিয়মিত। অভিনয়জীবন শুরু করেন ৭০ দশকে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজিতে থেকে স্নাতক।এখন যা পড়ছিকাজের ব্যস্ততার কারণে নতুন বই পড়া হচ্ছে না। পুরোনো বইগুলোই ঘুরেফিরে পড়ছি। এখন পড়ছি সত্যজিৎ রায়ের বেশ কিছু বই। মাঝে থেমে নাটকের বই পড়েছি। এর মধ্যে বিশেষ করে আছে সেলিম আল দীনের বই। আরেকটি কারণে শহীদুল্লা কায়সারের একটা বই পড়তে হচ্ছে। তবে কাজের সঙ্গে সম্পর্কহীন নতুন বই হলে সময়ের অভাবে পড়া হয় না।গানের জগতেগান সবসময়ই শুনি। এখন শুনছি এ আর রহমানের গান। লতা মুঙ্গেশকরের যেকোনো গানই শোনা হয়। তবে পুরোনো দিনের গানই শুনি বেশি। এ ছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও শাহনাজ রহমতুল্লাহর গাওয়া দেশাত্মবোধক গানগুলোও আমার সব সময়ই প্রিয়। আর রবীন্দ্রসংগীত বাদ দিয়ে তো গান শোনা হতে পারে না, তাই এর কথা আলাদা করে বলছি না।শুটিংয়ের ফাঁকে আড্ডা হয় কাজের চাপের কারণে তেমন আলাদা করে আড্ডা দেওয়া হয় না। তবে শুটিংয়ে, কাজের ফাঁকে ফাঁকে সবার সঙ্গে দারুণ আড্ডা দেওয়া হয়। আড্ডার কোনো বিষয় আগে থেকে ঠিক করা থাকে না। আড্ডা কখনো কোনো কিছু ঠিক করে দেওয়া যায় না। বিষয় ঠিক করা থাকলে আর সেটাকে আড্ডা বলা যায় না। সেটাকে আলোচনা সভা বলাই ভালো!প্রদর্শনী ভীষণ মিস করিকাজের মধ্যে জীবন বাধা পড়ে গেচে। প্রদর্শনীতে যাওয়ার সময় বের করা মুশকিল। যেমন কিছুদিন আগে বিপাশা ও সুমনার প্রদর্শনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত সময় মেলাতে পারলাম না। কিন্তু প্রদর্শনী খুবই মিস করি। ভবিষ্যতে সময় করে ভালো প্রদর্শনী বেছে যাওয়ার ইচ্ছা আছে। গ্রন্থনা: মোছাব্বের হোসেন