পেদ্রো মাইরাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেদ্রো মাইরালের জন্ম ১৯৭০ সালে, আর্হেন্তিনায়। সমকালীন আর্হেন্তাইন তথা লাতিন আমেরিকান সাহিত্যের তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত লেখক মাইরাল। গল্প, উপন্যাস ছাড়াও কবিতা লেখেন। ১৯৯৮ সালে উনা নোচে কোন সাব্রিনা লাভ (সাব্রিনা লাভের সঙ্গে এক রজনী) উপন্যাসের জন্য সম্মানজনক ক্লারিন সাহিত্য পুরস্কারে ভূষিত হন। অনূদিত গল্পটি তাঁর বহুল আলোচিত ওই তেম্প্রানো (আজ ভোরবেলা) নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া।তিগ্রে কোমো লোস পাহারোস (পাখির মতো বাঘ) তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ক্লারিন পুরস্কারে ভূষিত উপন্যাসটি অবলম্বনে সিনেমাও নির্মিত হয়েছে। এল আনিও দেল দেসিয়ের্তো (মরুভূমির বছর) তাঁর অন্য উপন্যাসটির নাম। তাঁর রচনা ফরাসি, ইতালি, পর্তুগিজ, জার্মান ও পোলিশ ভাষায় অনূদিত হয়েছে।