প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষোলোশ শতকের কথা। জোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যাললেই বললেন, সূর্য নয়, পৃথিবীই সূর্যের চারদিকে ঘুরছে। শুনে ভয়ানক খেপে উঠল চার্চ। এত বড় সাহস! বাইবেল মানে না! ১৬৩৩ সালের ঠিক আজকের দিনটিতে ভ্যাটিকানের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করা হলো গ্যালিলিওকে। অসুস্থ গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে নত মাথায় স্বীকার করে নিলেন, ‘আমি ভুল বলেছি। সূর্যই চারদিকে ঘোরে, পৃথিবী থাকে স্থির।’ গ্যালিলিওর শরীর কাঁপছিল থরথর করে। চোখ দিয়ে ঝরছিল জল। কনফেশন শেষ করে কাঠগড়া থেকে নামার সময় বিড়বিড় করে বলেছিলেন, এপ্পুর সি মুভে (এবং এখনো এটা ঘুরছে)।হ্যাঁ, তার সেই বিড়বিড় করে বলা কথাটাই ভ্যাটিকান মেনে নিয়েছিলেন। নিতে বাধ্য হয়েছিলেন। লজ্জা-শোক-অপমান নিয়ে মারা যাওয়ার ৩৫০ বছর পর, ১৯৯২ সালে আনুষ্ঠানিকভাবে গ্যালিলিওর কাছে ক্ষমা চেয়েছিলেন তখনকার পোপ দ্বিতীয় জন পল।