পোষা কোকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ছাড়েন, যান
বেলা পইড়া যায়
জমিতে চাষ দেন
জল কিন্তু শুকায়া যায়
দেরি হইলে চাষে কষ্ট হইব
অহেতুক সময় চইলা যায়
বর্ষা কি মন চাইলেই আসে?
কোকিলও বসন্ত ছাড়া ডাকে না
কৃষাণীর কথা শেষ না হতেই
আবেগাপ্লুত কৃষক বলে—
আমি জাত চাষা, পাকা কৃষক
শুকনা জমিও চষতে জানি
তুই পাশে থাকলে কিসে ভয়
হোক না যত শুকনা ইটা-ঢেলা
কোনো অসুবিধাই হইব না তাতে
বর্ষা বসন্ত না-ই বা আইল
জমি চাষ ঠিকই হইব
পোষা কোকিল বারো মাসই ডাকে।
 মধুপুর, টাঙ্গাইল