প্রকৃতি উপভোগ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রখ্যাত প্রাণী বিশেষজ্ঞ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। পশুপাখি নিয়ে লেখালেখি করেন। বর্তমানে দুবাই চিড়িয়াখানার প্রধান হিসেবে কর্মরত আছেন রেজা খানপ্রকৃতি বিষয়ের প্রদর্শনী দেখি ও উপভোগ করিপ্রকৃতি বিষয়ে যেকোনো ছবির প্রদর্শনী দেখি ও দারুণ উপভোগ করি। যেমন আরব আমিরাতের জলাভূমির ওপর একটি ছবির প্রদর্শনী দেখার জন্য এক সাঁঝের বেলা ১৪০ কিলোমিটার নিজে ফোর হুইল গাড়ি চালিয়ে ফুজেইরা শহরে গেলাম এবং ওটা উপভোগ করার পর মাঝরাতে একই দূরত্ব অতিক্রম করে ঘরে ফিরলাম।প্রেক্ষাগৃহে গিয়ে কোনো সিনেমা দেখি নাপ্রেক্ষাগৃহে গিয়ে কোনো সিনেমা দেখি না। টিভির পর্দায় মূলত প্রাণী ও প্রকৃতিবিষয়ক ডকুমেন্টারি ছাড়া শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি দেখি। ১৯৭৭ সালে ডক্টরেট ডিগ্রি শেষ করার পর নিজে একা কোনো ছবি দেখিনি। কাজের ফাঁকে আমিআমার কাজের ফাঁক মানেই হলো পাখি ও প্রকৃতি দেখতে মাঠে আর ঘরে ফিরলে ল্যাপটপে থাকার সময় যখন তিন নাতি-নাতনির সঙ্গে দহরম-মহরম করার জন্য সামান্য যেটুকু ব্রেক মেলে! প্রয়াত ভূপেন হাজারিকার ‘গঙ্গা আমার মা’, ‘মেঘ থম থম করে’, ‘একটি কুঁড়ি দুটি পাতা’ ইত্যাদি গান শোনা হয়। এ ছাড়া বিভিন্ন সময় অবসরে বই পড়া হয়, যার সবই পাখি ও প্রকৃতিকেন্দ্রিক। অফিস-বাসা-বনবাদাড়ে ঘুরে বেড়ানোর ফাঁকের সবটুকু সময় কাটে ল্যাপটপে জার্নাল পড়ে আর নিজের সংগৃহীত তথ্য ফাইলবন্দী করতে। এ ছাড়া লেখালেখি করতে এবং দেশ ও আমিরাত থেকে আসা প্রাণীবিষয়ক প্রশ্নের জবাব দেওয়াতেও সময় কাটে। আর তাই সাদামাটা জীবনের যে অবসর, তা সম্ভবত আমার জীবনে নেই! বিশ্বের সুন্দরতম জায়গার একটি হলো আমাদের প্রিয় সুন্দরবন। বেড়ানোর জন্য এটাই আমার প্রিয় ঠিকানা।ভালো লাগা একটি কাজমাঠে গবেষণাকাজ করার সময় বিরল প্রাণীর সন্ধান মেলা। যেমন ২০১১ সালের মে মাসে আরব সাগরের কোলে, ফুজেইরা শহরের পাশে প্রচুর গরম—৪৩-৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা—ও বালু-ঝড় উপক্ষো করে পাখি দেখার সময় যখন সুদূর উত্তর আমেরিকা থেকে প্রথমবারের মতো আরব আমিরাত উপকূলে আসা ‘ফ্রাঙ্কলিন্স গাল’ দেখি ও রেকর্ড করি। আমেরিকার বাইরে এটি পঞ্চমবার দেখা নমুনা। এর আগে ইসরায়েলের ইলাত উপকূলে দুবার, সাইপ্রাসে একবার এবং ২০১১ সালের প্রথম দিকে মিসরের আলেকজান্দ্রিয়ায় একবার দেখা গেছে এ পাখি।গ্রন্থনা: এম হোসেন