প্রতি-রক্তজবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এগারো ধাপের সরু সিঁড়ি পেরোনো ঘর
ঢেকে রেখেছে শেষ বিকেলের বিষণ্ন মেঘ
মেঘকে করছি তিরস্কার—যাহ্ সর!
না, কোথাও সরবে না যেন
গর্ভ-অন্ধকারের মতো ঢেকে আছে এই
স্তব্ধ শব্দহীন পরিসর
বড় নৃশংস মনে হয় কাছে থেকেও
কাছে যেতে না পারার অমোঘ-দূরত্ব
জবার মুখ মনে এল, ‘দূর কিছু নয়, অন্ধকারও’
সে থাকে চিরকাল দৃশ্যাতীত, ছায়ার ভেতর