নিয়াজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। গবেষণা বাংলাদেশের লোকশিল্প নিয়ে। প্রকাশিত বই ২৩। দ্য ডিভাইডেড লিগ্যাসির জন্য পেয়েছেন ন্যাশনাল আর্কাইভস পুরস্কার। গবেষণার সঙ্গে সম্পর্কিত বই বেশি পড়িসব সময় ছোটগল্পের প্রতি আগ্রহ থাকলেও এখন যৌথভাবে অনুবাদ করছি হুমায়ূন আহমেদের লেখা মধ্যাহ্ন উপন্যাসটি। অনেক আগে রান্না নিয়ে একটি বই করেছিলাম। কিছু গবেষণা ছিল এখানে। যেমন—মধ্যযুগে কবিতার মধ্যে রান্নার উল্লেখ রয়েছে। কবে প্রকাশিত হবে, জানি না। বইটি ইউপিএলের কাছে আছে। দি আর্ট অব কাঁথা এমব্রয়ডারিসহ আমার কিছু বই নতুনভাবে সংস্করণ করা হচ্ছে। তিন-চার বছর আগে বাংলাদেশের পোশাকের ওপর এনসাইক্লোপিডিয়াতে ছোট একটা এনট্রি দিয়েছিলাম। প্রচুর খেটে তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছিল আমাকে। প্রচুর বই পড়ি আমি, তবে পাঠ্যবিষয় ও গবেষণার কাজের সঙ্গে সম্পর্কিত বই বেশি পড়া হয়। গল্পের বইয়ের মধ্যে এখন পড়ছি হারমান হারল্ড পটকের দাভিতা’স হার্প এবং সালমান রুশদির দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট উপন্যাস দুটি।ওয়েস্টার্ন ক্ল্যাসিক আমি সব ধরনের গান শুনতেই পছন্দ করি। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও ওয়েস্টার্ন ক্ল্যাসিক বেশি শোনা হয়। তবে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ধরনের গান শুনি। পছন্দ করি নূরজাহান ও মেহেদি হাসান। রেজওয়ানা চৌধুরী বন্যা, ডালিয়া নওশীনের গান শুনতেও ভালো লাগে। মোজার্ট শুনি। ষাটের দশকের গান আর এলভিস প্রিসলি আমার পছন্দের। সিনেমা দেখি। কয়েক দিন আগে দেখলাম জর্জ ক্লুনির দি আইডিস অব মার্চ সিনেমাটা।পাঠকচক্র‘দ্য রিডিং সার্কেল’ নামে ছয় বছর আগে করা পাঠচক্রে এখনো সবাই মিলে বিভিন্ন দেশের উপন্যাস পড়ি। এ ছাড়া ‘গাঁথা’ নামে লেখকদের নিয়ে একটা সংগঠন আছে। ওখানে প্রতিমাসে সবাই একসঙ্গে হই। নিজেদের লেখা গল্প ও কবিতাপাঠের পাশাপাশি থাকে আলোচনা-সমালোচনা। নতুন প্রজন্মের লেখা পছন্দ করি। ওরা লেখার মধ্যে ম্যাজিক রিয়্যালিজম নিয়ে আসছে। তরুণ লেখকেরা অনেক সাহসী। সারা দিন কাজ করিএখনো প্রতিদিন সকালে নিয়মিত বিবিসি শুনি। সাধারণত সারা দিন কাজ করি। তবে রাত নয়টার পর দু-তিন ঘণ্টা টিভি দেখি। এটা আমাকে করতেই হবে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ বই পড়ি। গ্রন্থনা: রুহিনা সুলতানা