প্রতিধ্বনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূক ও বধির তারা কথা বলতে জানে; খোঁড়া ভাঙা-হাত ন্যুব্জ, ডাক এলে হাঁটতে পারে বদ্ধস্রোত হঠাত্ প্লাবণে বাঁধ ভাঙে শুরু হয় সৃষ্টির উল্লাস মাঠে ঘাটে তেপান্তরে; ইতিহাসে নড়ে বসে সমুদ্রের বিপুল গর্জনে সম্মিলিত পদধ্বনি ভাঙে সময়ের ব্যবধান কিশোর বালক সেও শোনে উজ্জীবন মন্ত্রকণ্ঠে-কণ্ঠে লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাতে হাতে নবজন্ম ঘটে যায় একটি দেশের জনমানুষের এবং তখন কেউ নয় বিচ্ছিন্ন বদ্বীপ বুকে-বুকে জ্বলে ওঠে প্রদীপের শিখা চোখে চোখে অগ্নিবাণ সম্প্রীতির বিশ্বাসের দৃঢ় অঙ্গীকার জয় হবে, হবে জয় শোনো ওই কালের নিনাদ, জাগো, ঢেউ উঠছে তেঁতুলিয়া থেকে টেকনাফ!