প্রতিধ্বনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীরে খুরের আওয়াজ, হ্রেষাধ্বনি, তারপর শুধু গতিআর গতি...দিগভ্রান্ত পথ পায়ে পায়ে, হাওয়ার রাজ্যযেভাবে একটি জীবন নিভৃতে শাসিত, কুঠারে সবুজেরা‘বৃক্ষ বেজে ওঠে যার আঘাতে আঘাতে, সে কি প্রতিধ্বনি!’প্রাচ্যের রহস্য নগরী, ইটের লবণ বিলাস—দোল পূর্ণিমার রাত জোড়বাংলা স্থাপত্যের পাশে তীব্র হাস্নাহেনা, সংস্কারে রেখেছ হাত দুলে ওঠে তোমার প্রাচীন বন, মন্দিরে কি থাকে তখনহ্রেষাধ্বনি, গতি, এক ঝলক হাওয়া অজন্তা-ইলোরা, আহা!নক্ষত্র-জোনাকপোকা-শস্যঢেউ, ফাল্গুনের মাতোয়ারা চাঁদ