প্রতিভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রকিং চেয়ার উদ্বোধন করেন। বিজ্ঞানী, গণিতবিদ আইজ্যাক নিউটন এবং জার্মান গণিতবিদ ভিলহেল্ম লিবনিজ আলাদা আলাদাভাবে কাজ করে ক্যালকুলাস আবিষ্কার করেন। মায়ের আদেশে কিশোর অবস্থাতেই আইজ্যাক নিউটন স্কুল ত্যাগ করেন। তাঁর মায়ের আশা ছিল নিউটন একজন সফল কৃষক হবেন। আলবার্ট আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আলবার্ট আইনস্টাইনের শেষ কথাগুলো কখনোই জানা যাবে না। তিনি শেষ কথাগুলো বলেছিলেন জার্মান ভাষায়। ওই সময়ে দায়িত্বে থাকা নার্স জার্মান ভাষা জানত না।  আইনস্টাইন বলতেন যে তিনি বিজ্ঞান থেকে কোনো লাভ করতে চান না—‘আমার সম্মান বিক্রির জন্য নয়’ তিনি ঘোষণা করেছিলেন। আইনস্টাইন জানতেন জার্মানরা পারমাণবিক বোমা আবিষ্কার করায় সফল হবে না, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রকেও সরাসরি পারমাণবিক বোমা বানাতে সাহায্য করেননি। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিগ্রাফের উন্নয়ন নিয়ে কাজ করতে গিয়ে টেলিফোনও আবিষ্কার করেন। বিজ্ঞানী টমাস এডিসনের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও ব্রেইল পদ্ধতিতে পড়তে পছন্দ করতেন। নিউটনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল এত সব গুরুত্বপূর্ণ আবিষ্কার তিনি কীভাবে করলেন? জবাবে তিনি বলেছিলেন, ‘ওসব নিয়ে দিন-রাত ভেবে’। চার্লস ডিকেন্স বিশ্বাস করতেন রাতে ঘুম ভালো হবে তখনই যখন বিছানাটা উত্তর-দক্ষিণ অবস্থায় থাকবে। তিনি মনে করতেন, শুয়ে থাকা দেহের মধ্য দিয়ে চুম্বকীয় তড়িৎ প্রবাহিত হয়। গ্যালিলিওর পর উন্নতমানের টেলিস্কোপের আবিষ্কারক জার্মান জ্যোতির্বিদ ইয়োহান কেপলার। কিন্তু তাঁর চোখের দৃষ্টি এতই খারাপ ছিল যে তিনি নিজে টেলিস্কোপ ব্যবহার করতে পারতেন না। আলোর তীব্রতার পরিমাপ করেন যেসব বিজ্ঞানী ফরাসি গণিতবিদ পিয়েরে বোগার (১৬৯৮-১৭৫৮) তাঁদের একজন। ১৫ বছর বয়সে তিনি প্যারিসের হাইড্রোগ্রাফিক স্কুলের অধ্যাপক হন। বলা হয়ে থাকে ১০ বছর বয়সে তিনি তাঁর শিক্ষকদের গণিত পড়াতেন। আইনস্টাইন বলেন, তাঁর আপেক্ষিকতা তত্ত্বের বুদ্ধিদীপ্ত উদ্ভাবন এসেছে তাঁর এই ভাবনা থেকে: যদি তিনি আলোর গতিতে চলতে সক্ষম হন তাহলে আলোক তরঙ্গগুলোকে কেমন দেখাবে। লুই পাস্তুর, ওয়াইন, ভিনেগার এবং বিয়ারের ওপর যাঁর কাজ পাস্তুরাইজেশন প্রক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে। কিন্তু তিনি দারুণ রকম শুচিবায়ুগ্রস্ত ছিলেন। নোংরা, রোগ-জীবাণুর সংক্রমণকে সাংঘাতিক ভয় পেতেন। যে কারণে কারও সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানাতেন এবং খাবার আগে তিনি সতর্কতার সঙ্গে প্লেট ও গ্লাস পরিষ্কার করতেন।ভাষান্তর: হাসান খুরশিদ