চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিসপত্র। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—আপেল চিত্রকর্মে অনেক কিছুর প্রতীক হিসেবে বিবেচিত হয় আপেল। কখনো তা ভালোবাসার প্রতীক, কখনো নারীর স্তন, কখনো জ্ঞান, বিচক্ষণতা, আনন্দের প্রকাশ। আবার কখনো আপেলকে দেখানো হয় মৃত্যুর প্রতীক হিসেবে। গ্রিক পুরাণে আপেল এসেছে বহুবার। বাগদানের সময় জিউসের কাছ থেকে আপেল উপহার পেয়েছিলেন হেরা। আপেলটিকে দেখা হতো উর্বরতার প্রতীক হিসেবে। স্বর্গের উদ্যানের আপেলকে বিবেচনা করা হয় নিয়মভঙ্গের প্রবণতার প্রতীক হিসেবে। আর ইহজাগতিক প্রেক্ষাপটে আপেল হলো শৃঙ্খলাবদ্ধ বা সামগ্রিকতার আরেক রূপ।বাতাসবাতাস হলো লঘু, স্থানান্তরযোগ্য ও শুষ্কতার প্রতীক। এছাড়া জীবনের প্রাথমিক উপাদান হিসেবে তো ধরা হয়ই। উৎসাহের চিহ্ন বাতাস। ঝোড়ো হাওয়াকে দেখা হয় সৃজনশীলতা, মধ্যম বেগের বায়ুকে অগ্রসরতার প্রতীক হিসেবে। জার্মান দার্শনিক-কবি নিৎসে ভাবতেন, বাতাস হলো মানুষের স্বাধীনতা, শীত এবং আগ্রাসী মনোভাবের প্রকাশ। ফরাসি দার্শনিক গ্যাসটন ব্যাচেলার্ডের মতে বাতাস হলো স্মৃতির সুবাস। রাতের হাওয়াকে দেখা হয় বিপদের চিহ্ন হিসেবে।কুঠারমানুষের তৈরি সবচেয়ে পুরোনো হাতিয়ারের একটি হলো কুঠার। তাই এই হাতিয়ারটিকে দেখা হয় যুদ্ধ ও কর্মের প্রতীক হিসেবে। প্রাচীন সব ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে কুঠার। কখনো তা ঔজ্জ্বল্যের প্রতীক, কখনো পানি ও উর্বরতার। আধ্যাত্মিক অনুপ্রবেশ ও বিস্তারের চিহ্ন হিসেবে ব্যবহূত হয় এই কুঠার। আর এটি শক্তিমত্তার প্রতীকও বটে। মাহফুজ রহমান সূত্র: ইউনিভার্সিটি অব মিশিগানের ওয়েবসাইট অবলম্বনে