চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিসপত্র। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—বাদুড়এ স্তন্যপায়ী প্রাণীটি একই সঙ্গে পাখি ও ইঁদুরের মতো দেখতে। চিত্রকর্মে একে দেখানো হয় উভলিঙ্গ বৈশিষ্ট্যের প্রতীক হিসেবে। অধিকাংশ সময় বাদুড় হলো অন্ধকার ও অস্পষ্টতার নিশানা। এটা নিশাচর প্রাণী বলেই হয়তো এমন তুলনা টেনে আনা হয়। একে কল্পনা করা হয় শয়তানের প্রতিমূর্তি হিসেবেও। ওয়েস্টার্ন সাহিত্যে একে দেখা যায় রক্তচোষা ভ্যাম্পায়ার হিসেবে। জাদুবিদ্যা ও ব্ল্যাক ম্যাজিকের প্রতীক বাদুড়। চিত্রকর্ম ও সাহিত্যে দুর্ভাগ্য, আতঙ্ক এমনকি মৃত্যুর চিহ্ন হিসেবেও উঠে আসে এর ছবি। ইতালিয়ান কবি দান্তের লেখায়ও তেমনটাই দেখা যায়। তবে চীনা সাহিত্যে সুখের প্রতীক হিসেবেও দেখা গেছে কখনো কখনো।নৌকানৌকা হলো ভ্রমণ, পারাপার, অভিযান ও আবিষ্কারের প্রতীক। নৌকা কখনো আশ্রয় ও নারীসুলভ গুণাবলির প্রকাশ। নৌকা দিয়ে জলাধার ভ্রমণ হলো জীবন পারাপারের প্রতীক। তাই নৌকা কখনো বিশ্বাস, শিক্ষা, প্রবল ইচ্ছাশক্তি, আগ্রহ ও উদ্দীপনার চিহ্ন। আর সাধারণ দৃষ্টিতে নৌকা বাহনও বটে।পাখিঅধিকাংশ ক্ষেত্রেই পাখি ইতিবাচক প্রতীক। বলা হয়, পাখি হলো মানুষের চিন্তাশীল কথাবার্তার শক্তিস্বরূপ। পাখি যেমন পালক বা ডানার সাহায্যে যেখানে-সেখানে উড়ে যেতে পারে, মানুষের প্রাণ বা আত্মা তেমনি উড়ে যেতে পারে যেখানে-সেখানে। মানুষের শূন্যে ভাসার এই প্রবল ইচ্ছার প্রতীক হিসেবে উঠে আসে পাখি। মিসরে পাখিমুখো মানুষের ছবি দিয়ে চিহ্নিত করা হয় শাসকগোষ্ঠীকে। ভালোবাসা ও ভালোবাসার মানুষের চরিত্রের পরিবর্তনও উঠে আসে পাখির মাধ্যমে। তবে একঝাঁক পাখি কখনো কখনো অমঙ্গলের প্রতীক। ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজ রহমান