প্রতীকের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিসপত্র। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—মোমবাতিআঁধারে আচ্ছন্ন হতাশাময় জীবনে আলোর ইঙ্গিত বহন করে মোমবাতি। সত্যের শক্তির প্রকাশও হয় মোমবাতির শিখায়। মৃত্যুপথযাত্রী কোনো মানুষের পাশে মোমবাতি হলো মৃত্যুপরবর্তী জীবন সুখময় হওয়ার কামনা। বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতারও প্রতীক তা। উৎসবেরও প্রকাশ করা হয় মোমবাতি দিয়ে। যতক্ষণ মোমবাতির শিখা জ্বলজ্বল করবে ততক্ষণ শয়তান দূরে থাকবে কিংবা জীবন থাকবে নিরাপদ—এমনটা ফুটে ওঠে কোনো কোনো শিল্পে। মোমকে কখনো দেখা হয় শুদ্ধ মানবিকতা হিসেবে। মোমবাতির সলতে হলো মানুষের আত্মা। আলো হলো ভালোবাসার চিহ্ন। আগুন হলো বাধ্যতা। আর তাপকে দেখা হয় বিনয়ের প্রকাশ হিসেবে।কাঁকড়ারাশিচক্রের কর্কট রাশির সঙ্গে তুলনা করা হয় কাঁকড়া প্রাণীটির। গ্রীষ্মের শেষের সঙ্গেও মিল খোঁজা হয় কাঁকড়াতে। অধিকাংশ কাঁকড়াই কঠিন খোলসবিশিষ্ট। এই খোলসকে দেখানো হয় ধাতব বর্ম হিসেবে। জলে, স্থলে দুই জায়গাতেই কাঁকড়ার দেখা মেলে। তাই দ্বৈত স্বভাবের প্রতীকও এই কাঁকড়া। খ্যাপাটে ও ঔদ্ধত্যমূলক আচরণের প্রতীক কোথাও কোথাও। স্বপ্নে কাঁকড়ার উপস্থিতি যৌনতার ইঙ্গিত বহন করে। বৃত্তবিশালতার প্রতীক বৃত্ত। সামগ্রিকতার প্রকাশও বটে। উৎকর্ষ, অসীম, অনন্তকাল, যথাকালীনতা (টাইমলেসনেস), কোনো চক্র এমনকি কখনো কখনো ঈশ্বরের প্রকাশও হয় বৃত্তের মাধ্যমে। বৃত্তকে তুলনা করা হয় শক্তির আধার সূর্যের সঙ্গেও। মাতৃসুলভ নীতিনিষ্ঠতার প্রতীক কোনো কোনো চিত্রকর্মে। বিশ্বের সুনিয়ন্ত্রিত গতির সঙ্গে তুলনা করা হয় বৃত্তের। শূন্য সংখ্যাটির সঙ্গে অবয়বগত মিল আছে, তাই শূন্য যেমন সম্ভাব্যতা কিংবা অবিকশিত শক্তির আধার, বৃত্তকেও তেমনটা মনে করা হয়। জন্ম, বৃদ্ধি, অবক্ষয়, মৃত্যুর প্রকাশ এই বৃত্ততেই।  ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজ রহমান