চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিসপত্র। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—কুকুরমানুষের পালিত প্রথম প্রাণী সম্ভবত কুকুর। তাই আনুগত্য ও সতর্ক পাহারার প্রতীক এই চারপেয়ে প্রাণীটি। কখনো কখনো অভিভাবক ও নিরাপত্তারক্ষী হিসেবেও দেখা যায়। গাইড ও সঙ্গী হিসেবেও মূর্ত অনেক শিল্পে। মানুষের সেরা বন্ধু হিসেবেও দেখানো হয়েছে নানা ক্ষেত্রে। সংখ্যায় কম হলেও অনেক শিল্পে কুকুরকে দেখানো হয়েছে নেতিবাচক রূপে। লোভী ও অভিশপ্ত প্রাণী হিসেবে কুকুর এসেছে কোথাও কোথাও। মায়াবিদ্যার প্রতীক হয়েছে কুকুর। পরশ্রীকাতরতা, চাটুকারিতা, ক্রোধ, যুদ্ধ, লোভ, কদাকার, দাম্ভিকতা ও নির্বুদ্ধিতার প্রতীকও অনেক সময়। শেক্সপিয়ার তাঁর লেখায় লোভী মানুষের তুলনা করেছেন কুকুরের সঙ্গে।হীরাহীরার অতুলনীয় কাঠিন্য দীর্ঘস্থায়িত্ব ও স্থিরতার প্রতীক। মূল্যবান এই পাথরের স্বচ্ছতা প্রকাশ করে আন্তরিকতা, অপাপবিদ্ধতার ইঙ্গিত। হীরা হলো আলো, জীবন ও সূর্যের নিশানা। বিশুদ্ধতা, উৎকর্ষ ও অপরাজেয় আধ্যাত্মিক ক্ষমতার চিহ্ন হিসেবেও সুপরিচিত। স্বামী-স্ত্রীর মধ্যে এই পাথর বহন করে অঙ্গীকার, বিশ্বাসযোগ্যতার প্রতীক। বুদ্ধিমত্তার প্রতীক হীরা কখনো কখনো অজেয়, গুপ্তধন, সম্পদ আর বুদ্ধিবৃত্তিক জ্ঞানের প্রকাশ।ড্রাগনখুব জটিল প্রতীক এই ড্রাগন। মধ্যযুগ ও খ্রিষ্ট সংস্কৃতিতে ড্রাগন হলো শয়তানের প্রতীক। কিন্তু প্রাচ্যে অতিমানবীয় শক্তি, বিচক্ষণতা, বল ও অপ্রকাশিত জ্ঞানের চিহ্ন। আবার অনেক সংস্কৃতিতেই একে দেখানো হয় ঝগড়া-বিবাদ ও বশ মানানো যায় না, এমন প্রকৃতিকে। কোনো মুলুকের অধিকারী হতে যোদ্ধারা ড্রাগনের সঙ্গে যুদ্ধ করেন, এমন দৃশ্য আছে অনেক চিত্রকর্মে, সাহিত্যে। গুপ্তধনের অভিভাবক হিসেবেও দেখানো হয়েছে ড্রাগনকে। ড্রাগনের রক্ত সৌভাগ্যের প্রতীক।