চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—বাগানবাগানকে দেখা হয় পৃথিবীর স্বর্গ হিসেবে। খ্রিষ্ট সংস্কৃতিতে কেবল বাইরে থেকে দেখা যায় এমন বাগান মানে হলো কুমারী মেরি। আত্মা, বিশুদ্ধতা ও শান্তির প্রতীক বেশির ভাগ ক্ষেত্রে। মনের শান্তির সঙ্গেও তুলনা করা হয় কখনো কখনো। বনকে দেখা হয় অসচেতনতার প্রতীক হিসেবে, কিন্তু বাগান হলো সচেতনতা ও সজ্ঞানতার আধার। বাগানের সঙ্গে মিল খোঁজা হয় উর্বরতার। পাপমোচন এবং রহস্যপূর্ণ পরমানন্দেরও প্রকাশ করা হয় বাগানের মাধ্যমে।সোনাআলোকিত, ঐশ্বরিক ও স্থায়িত্বের প্রতীক সোনা। পৃথিবীর প্রায় সব দেশেই সোনার সঙ্গে তুলনা করা হয় সূর্যের। আধ্যাত্মিকতার উচ্চ স্তরের প্রকাশও এই ধাতুর মাধ্যমে। মূল্যবান তো বটেই, উৎকৃষ্টতারও উদাহরণ টানা হয় বিভিন্ন কারণে। জীবন-বৃক্ষের সোনার শেকড়ের মাধ্যমে উর্বরতা এবং ধন-সম্পদের প্রাচুর্যও দেখানো হয়। সোনায় মরিচা ধরে না, ফলে এর মাধ্যমে অমরত্ব ও অক্ষয়তার প্রতীক মূর্ত হয়। কোথাও কোথাও সোনা মানে পৃথিবীর হূৎপিণ্ড, ভালোবাসা ও রক্ত। সোনার আপেল হলো অমরত্ব, সোনার বল হলো প্রজ্ঞা, সোনার মালা হলো সম্মান, গৌরব, শ্রদ্ধা ও ধন-দৌলতের চিহ্ন। ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজ রহমান