চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—চাবিচাবি হলো কোনো কিছু খুলে দেওয়া বা বন্ধ করার শক্তির প্রতীক। তাই স্বাধীনতা, জ্ঞান, রহস্য ও দীক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয় একে। রুপালি চাবি হলো পার্থিব শক্তির চিহ্ন। সোনালি চাবি প্রকাশ করে আধ্যাত্মিক শক্তি। খ্রিষ্টধর্মে স্বর্গের দরজার তত্ত্বাবধায়ক সেন্ট পিটারের প্রতীক হিসেবে দেখানো হয় চাবিকে। মুক্ত কোনো কিছুর সীমাবদ্ধতা বোঝাতেও চাবিকে বেছে নেওয়া হয়েছে অনেক চিত্রকর্মে। চাবিকে গোপনীয়তার বহুল ব্যবহূত প্রতীক বললেও ভুল হয় না। ছুরিবিচ্ছেদ, মৃত্যু, বিসর্জন, বিভাজন ও স্বাধীনতার মতো বিষয়গুলোকে এক ছুরি দিয়েই প্রকাশ করা হয়েছে অনেক ক্ষেত্রে। বৌদ্ধধর্মে ছুরি দিয়ে কিছু কেটে ফেলা মানে অজ্ঞতা থেকে পরিত্রাণ। খ্রিষ্টধর্মে তা আত্মোৎসর্গকারীর প্রতীক। মুহূর্তের মধ্যে নেওয়া প্রতিরোধ কিংবা প্রতিশোধেরও নিশানা। মানুষের সহজাত গতিরও প্রকাশ। মজার বিষয় হলো, ছুরিকে দাঁত হিসেবেও বিবেচনা করা হয়েছে কোনো কোনো সাহিত্যে!