প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—ছাতাস্বর্গ, আশ্রয়স্থল ও নিরাপত্তার শামিয়ানার প্রতীক ছাতা। রোদনিবারক ছাতা হলো সূর্যের প্রতীক। ছায়ার সঙ্গে তুলনা করা হয়েছে অনেক ক্ষেত্রেই একে। শক্তি ও সম্মানের প্রতীক হিসেবেও এটি সুপরিচিত।ইউনিকর্নসর্পিল শিংওয়ালা ইউনিকর্ন হলো রূপকথার প্রাণী। পুরুষতুল্য সিংহের বিপরীতে থাকা ইউনিকর্ন চাঁদ ও নারীর সঙ্গে তুলনীয়। গ্রিক ইতিহাসে এই প্রাণীকে রোগ নিরাময়ক হিসেবেও দেখানো হয়েছে। বিশুদ্ধতা ও শক্তিরও প্রতীক। রূপকথায় বলা হয়, ইউনিকর্ন ধরতে হলে কুমারীর সহযোগিতা দরকার। আত্মিক সদ্গুণেরও প্রতীক এটি। ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজ রহমান