প্রতীকের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—শকুনমৃত্যু ও ধ্বংসের নিশানা এই পাখি। আকাশে শকুন মানে হলো জমিনে কোনো প্রাণীর মৃত্যুর আশঙ্কা। ডাকিনিবিদ্যার প্রতীক হিসেবেও দেখা যায় অনেক চিত্রকর্মে। শকুন তাড়ানোর দৃশ্য দিয়ে বোঝানো হয় মৃত্যুকে দূরে সরিয়ে রাখা। শকুনের বিপরীতে দাঁড়ানো কোনো প্রাণী হলো ত্রাতার প্রতীক। শকুন দিয়ে শত্রুর প্রতীকও বোঝানো হয়।পানিজীবনের প্রতীক পানি। জন্ম, উর্বরতা ও সজীবতার সঙ্গে তুল্য। মাটির পরিশুদ্ধতা ও বিশ্বাসী হওয়ার ইঙ্গিতও থাকে এতে। পানি কখনো বিধ্বংসীও; বিশেষ করে বন্যার পানির বেলায় এই প্রতীক বহুল ব্যবহূত। কুমারীবৃক্ষ ও ফুলের প্রতীক হলো অবিবাহিত নারী বা কুমারী। ফলের সঙ্গেও তুলনা করা হয়। খ্রিষ্টধর্মে কুমারী হলো আলো বহনকারীর প্রতীক। দৈব ও মানুষের সংযোগ ঘটায় কুমারী। কুমারীর জন্ম মানে মানুষের শ্রেষ্ঠত্ব। পবিত্রতা, অপাপবিদ্ধতারও প্রকাশ। ইউনিভার্সিট অব মিশিগান অবলম্বনে মাহফুজ রহমান