চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—শূন্যবিলুপ্তির প্রতীক হলো শূন্য। শূন্য সংখ্যাটিকে বৃত্ত আকারেও প্রকাশ করা হয়েছে অনেক চিত্রকর্মে। অসংখ্য ও অবর্তমানতারও প্রকাশ এটি। পরিমাণ ও গুণাগুণের অনুপস্থিতিও বোঝানো হয়। যথার্থ অবয়ব হিসেবেও উঠে আসে অনেক ক্ষেত্রে। পুরোপুরি রহস্যজনক কিছুর প্রতীক হিসেবে শূন্যকে দেখা যায় বিভিন্ন শিল্পমাধ্যমে। অভাবনীয় ও অসীম ক্ষমতারও প্রতীক শূন্য। সৌরবন্ধনীমহাকাশের তারকারাজিকে ১২টি নক্ষত্রপুঞ্জে ভাগ করেছে সৌরবন্ধনী। বলাবাহুল্য এই সৌরবন্ধনী বা জোডিয়াক পুরোপুরি কল্পনাপ্রসূত। এই ১২টি নক্ষত্রপুঞ্জ আবার আলাদা আলাদা চিহ্নের মাধ্যমে পরিচিত। প্লেটোর মতে, ওই ১২টি চিহ্ন স্বর্গের দরজা। প্রতিটিরই আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং প্রতিটিরই আছে আলাদা আলাদা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা।উপত্যকাজীবনের উর্বরতার চিহ্ন বহন করে উপত্যকা। চাষাবাদবিষয়ক স্মৃতি কিংবা বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয় এর মাধ্যমে। চীনা প্রতীকীতে উপত্যকা হলো রোদেলা পর্বতের আড়ালে ছায়াময় স্থান। জীবনের মধ্যবর্তী অবস্থান। অবকাশ এবং আশার ভূমি।