চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—মাছপানির সঙ্গে অবিচ্ছেদ্যতার প্রকাশ মাছ দিয়ে। পানি হলো চৈতন্যহীনতার প্রতীক। অন্য দিকে মাছ দিয়ে প্রকাশ করা হয় ব্যক্তিত্বের গভীরতা। জীবনদানকারী শক্তি ও উর্বরতাও দেখানো হয় জলের এই প্রাণীর মাধ্যমে। জীবনের বিশ্বস্ত নিমজ্জনের ইঙ্গিতও থাকে মাছের মধ্যে। বিকারহীন, ঠান্ডা মাথার মানুষের নিশানাও এটি কোথাও। জ্ঞান, বিশ্বাস, স্বাধীনতা, পরিপূর্ণতা ও বিশুদ্ধতা ফুটে ওঠে অনেক চিত্রকর্মে। দুটি মাছ মানে বিয়ে। দরজাউত্তরণের মধ্যবর্তী সময় ও রূপান্তরের প্রতীক হিসেবে দরজা বহুল ব্যবহূত। এক জায়গা থেকে আরেক জায়গায়, এক রাজ্য থেকে আরেক রাজ্যে কিংবা অন্ধকার থেকে আলোতে স্থানান্তরের প্রতীক হিসেবেও সুপরিচিত। পুরোনোকে বিদায় জানিয়ে নতুনের আলিঙ্গন বোঝাতেও দরজা এঁকেছেন অনেক শিল্পী। খোলা দরজা মানে আবিষ্কার ও তদন্তের আমন্ত্রণ। বন্ধ দরজা প্রকাশ করে প্রত্যাখ্যান, নিরাপত্তা, গোপনীয়তা, বাধাদান ও কারাবন্ধন। কিউব (ঘনক্ষেত্র)ত্রিমাত্রিক চতুর্ভুজ কিউব প্রকাশ করে স্থায়িত্ব ও জ্যামিতিক উৎকর্ষ। নিশ্চলত্ব-চক্রের চূড়ান্ত পর্যায়েরও প্রকাশ। কিউবকে দেখানো হয় সত্য হিসেবেও। কারণ, কিউবকে যে পাশ থেকেই দেখা হোক না কেন, তা সব দিকে একই রকম। গোলাকার বস্তু বা বিষয়ের বিপরীত চরিত্র হিসেবেও উল্লেখযোগ্য প্রতীক। বিজ্ঞানে কিউব হলো লবণের প্রতীক। ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজ রহমান