প্রতীকের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—আঙুরমত্ততা, অতিথিসেবা, লাগামহীন আনন্দ ও তারুণ্যের প্রকাশ হিসেবে আঙুর বহুল ব্যবহূত। এক থোকা আঙুর উৎপাদনশীলতার প্রতীক। একে যৌন কামনার সঙ্গেও তুলনা করেছেন অনেক শিল্পী।পতঙ্গলোভ ও জৈবিক সুখানুভূতির প্রতীক পতঙ্গ। রূপকথায় আবার নির্ভুলতার প্রতীক হিসেবেই বেশি দেখা যায়। রূপকথায় পতঙ্গকে দেখানো হয় অসম্ভবকে সম্ভব করার কারিগর হিসেবে। ধ্বংসের নিশানা হিসেবেও অনেক ক্ষেত্রে তুলনীয়। স্বল্পদৈর্ঘ্যের ও নিস্তেজ জীবনের প্রতীক হিসেবে দেখেছেন অনেক শিল্পী-লেখক। কল্পনা, বীজ—এমন কিছু বিষয়েরও প্রতীক এই পতঙ্গ।চুলশারীরিক শক্তি ও পৌরুষের সঙ্গে তুলনা করা হয় চুলকে। বলা হয়, সৎ গুণ ও একজন মানুষের ব্যক্তিত্বের প্রকাশ লক্ষ করা যায় তার চুল ও নখে। সহজাত প্রবৃত্তি ও নারীর প্রতি আকর্ষক হিসেবে উঠে এসেছে অনেক চিত্রকর্মে। চুলবিহীন, অর্থাৎ টেকো মাথা মানে নিষ্ফলতা। উড়ন্ত চুল প্রকাশ করে স্বাধীনতা ও শিথিলতা। নপুংসকতা প্রকাশ করা হয় অনিচ্ছাকৃতভাবে চুল উৎপাটনের মধ্য দিয়ে। ভালোবাসা, সন্তান জন্মদানে সক্ষম—এমন প্রতীকের বেলায়ও চুলকে বেছে নিয়েছেন অনেক শিল্পী। শরীরের একেক অংশের চুলের আবার একেক মানে। মাথার চুল মানে আধ্যাত্মিক শক্তি, বুকের চুল বা রোম মানে বিচারশক্তিহীনতা। ইউনিভার্সিটি অব মিশিগান ডট কম অবলম্বনে মাহফুজ রহমান