প্রত্নলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তোমার ইশারালিপি পাঠ করি ধীরে
মনে হয়—আমরা ছিলাম মুখোমুখি
গুহার ভেতরে, অগ্নিপরিখার ঘরে
একদিন—নিজেরই গলার স্বর শুনে
বুঝি যে চিৎকারে কেঁপে ওঠে শিলাখণ্ড
দুলে ওঠে প্রত্নত্রস্ত পূর্ণাঙ্গ শরীর
এত দিন কী দেখেছি—একে একে বলি
গুমোট, দুঃসহ, ভারী সেই নীরবতা।

অগ্নিপরিখার ঘরে—দাঁড়াই আবার
দেখি আজ হাওয়ায় দুলছে বনলতা
কাঁপছে উদ্ভিন্ন স্তন তীব্র শিহরণে
একদিন—নিজেরই গলার স্বর শুনে

বুঝি যে বিস্ফারে কেউ চলে যায় দূরে
কেউ থেকে যায়—মুখোমুখি গুহাঘরে।