প্রথম চুম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোনো স্মৃতি
পাকা শিকারির চেয়ে ঝানু
লক্ষ্য বলো, সঠিক নিশানা বলো,
তির ঠিক বিঁধবেই—
ব্যর্থতা অচেনা তার।

এসব ভাবতেই
এত এত বছরের পর
কালিও লজ্জায়
টুকটুকে রাঙা হয়ে ওঠে।