আজ কবিরত্ন এম এ হকের মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা।
বাংলাদেশের সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ইতিহাসের চর্চার প্রধান সীমাবদ্ধতা এই যে এই ইতিহাস মূলত ঢাকাকেন্দ্রিক। আমাদের ইতিহাসদৃষ্টির মধ্যকার এই কেন্দ্রমুখিনতা বিস্তৃত ও খাঁটি ইতিহাস নির্মাণে বড় বাধা। এই ইতিহাস খালি কেন্দ্রের কথা বলে। মানে হলো, এই ইতিহাস শুধু দৃশ্যমান বড়দের নিয়ে ভাবে; রবীন্দ্রনাথের ভাষায় ‘রাজ-রাজড়াদের কথা’ বলে। আমাদের ইতিহাস আপাত ‘ছোট’, কিন্তু আদতে বড়কে খুঁজে বের করার দায় খুব কমই নেয়। অথবা বলা যায়, ছোটরও যে ইতিহাস থাকে, অনেক ছোট মিলে যে একটা বড় ইতিহাস নির্মিত হয়, সেই ধরনের ইতিহাসচর্চার দিকে আমাদের ঝোঁক নেই। ফলে বাংলাদেশের সাহিত্যিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাসের আঙুলের ফাঁক গলে বের হয়ে যায় ইতিহাসের অনেক গুরুতর উপাদান। এতে দেশের মর্মের ব্যাপকতা, গভীরতা আর বৈচিত্র্যটা ঠিক বোঝা যায় না। অর্থাৎ দেশের সামগ্রিক পরিচয়টা যেন ধরা দেয় না। বাংলাদেশের সাহিত্যের ইতিহাসের এমনই এক স্বল্পকথিত অথচ গুরুত্বপূর্ণ উপাদান কবিরত্নœএম এ হক (১৯২৯-২০০৬)। এই নাম এবং তাঁর চর্চার পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাসের অনেক না বলা কথা; কাব্য ও ভাবচর্চার একটা বিশেষ কালের প্রান্তিক প্যাটার্ন।
বিশ শতকের ষাটের দশকের শুরুর দিকের কথা। জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) তখন ঢাকা থেকে প্রায়ই যেতেন ফরিদপুরে, নিজ গ্রামের বাড়ি গোবিন্দপুরে। কিন্তু কখন তাঁকে ফরিদপুরে তাঁর বাড়িতে পাওয়া যাবে, তা বলা মুশকিল। একটু দূরে থাকা মানুষের পক্ষে তা জানা তো প্রায় অসম্ভব ছিল। আজকালকার মতো সেকালে যোগাযোগ এত সহজ ছিল না। তখনো ফরিদপুরের প্রত্যন্ত গ্রামের ছেলেরা স্কুলে আসত দুই সেট জামাকাপড় নিয়ে। এক সেট পরে নালা-খাল-বিল-ঝিল সাঁতরে-হেঁটে পার হতো। কারণ, স্কুলে যাওয়ার পথে কোথাও কোথাও রাস্তা নেই। আবার কোথাও কোথাও রাস্তা আছে তো তা কাটা বা বন্যার পানিতে ভাঙা। এক সেট কাপড় পরে শিক্ষার্থীকে পাড়ি দিতে হতো স্কুলের দীর্ঘ পথ। স্কুলে গিয়ে পরত শুকনা সেট, যা বিদ্যার্থী কখনো বগলে করে কখনো মাথায় করে কষ্টে-শিষ্টে ভেজা থেকে বাঁচাতে পারত। আর স্কুলের মাঠে পরাধীন দেশের স্বাধীন পতাকার মতো পতপত করে উড়ত শিক্ষার্থীর ভেজা জামাকাপড়। এই অবস্থায় ফরিদপুর জেলার শেষতম থানা আলফাডাঙ্গার শেষতম গ্রাম ব্যাংকের চরের এক তরুণ লেখক কবিরত্নœএম এ হকের পক্ষে প্রিয় কবি জসীমউদ্দীন কবে বাড়ি আসলেন, সে খবর রাখা প্রায় অসম্ভব ছিল। সম্ভব ছিল যদি কবি ঢাকা থেকে ফরিদপুর আসার সময় এম এ হককে চিঠি লিখতেন তাঁর ফরিদপুরে আসার খবর জানিয়ে। কিন্তু তা কি সম্ভব! তখনো তো জসীমউদ্দীন তাঁকে চেনেন না। চেনেন কেবল জসীমউদ্দীনের ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত সনেট রচয়িতা কবি সুফী মোতাহার হোসেন (১৯০৭-১৯৭৫)। শুধু চেনেন না, রীতিমতো হকের কবিতা-গান পড়ে বিস্ময়াবিষ্ট হন! জসীমউদ্দীনকে অবশ্য বন্ধু মোতাহার বলেছেন এই তরুণ কবির কথা। বলেছেন, ‘হক নামে একটা ছেলে আছে। বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। কবিতা আর গান লেখে। তার গান তোর ভালো লাগবে। ভাটিয়ালির কান্নার গোঙানি আছে তার গানে। কবিতাও লেখে ভালো।’ জসীমউদ্দীন বলেছেন, ‘ও আচ্ছা! নিয়ে আসিস একদিন। দেখফানি।’
একবার জসীমউদ্দীন বেশ কয়েক দিনের জন্য বাড়িতে আসলেন এক ছুটিতে। সুফী মোতাহার চিঠি লিখলেন কবিরত্ন এম এ হককে। শিগগিরই চলে আস। জসীম বাড়ি এসেছে। থাকবে কিছুদিন। ‘এপার-ওপার’ গানের বইয়ের পাণ্ডুলিপিটা নিয়ে এসো।’ কবিরত্ন তখন চাকরি করেন একটা উচ্চবিদ্যালয়ে। চিঠি পেয়ে তিনি আনন্দে ডুগুমুগু। ছুটে গেলেন হেডমাস্টারের কাছে ছুটির জন্য। হেডমাস্টার বুঝলেন সাহিত্যের কাজে হককে ছুটি না দিলে তাঁকে স্কুলে রাখা যাবে না। কারণ, কাব্য-কবিতার নেশা তাঁর রক্তের মধ্যে সাপের বিষের মতো তীব্র। সচ্ছল পরিবারের ছেলে। ছুটি না দিলে চাকরি ছেড়ে দিতে পারে। কবিতা লেখার মতোই শিক্ষকতা করাও তাঁর নেশা। ফলে ছুটি দিলেন হেডমাস্টার। এম এ হক ছুটলেন ফরিদপুরের উদ্দেশে। ষাট-সত্তর মাইলের পথ। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, কখনো ভ্যানে। একেই বোধ করি আল মাহমুদ বলেছেন, ‘কবিতার জন্য বহুদূর’!
কবি সুফী মোতাহার হোসেনের বাড়িতে কবিরত্ন পৌঁছালেন রাতে। সুফী বললেন, হাত-মুখ ধুয়ে খেয়ে বিশ্রাম নাও। কাল যাব জসীমের বাড়িতে। পরদিন সুফী মোতাহার এম এ হককে নিয়ে হাজির হলেন জসীমউদ্দীনের বাড়ি। কিন্তু গিয়ে দেখেন তিনি বাড়ি নেই। কোথায়? কেউ বলতে পারলেন না। কারণ, বাড়িতে এসে কোথায় কোন গ্রামে কোন গানের মানুষের কাছে গিয়ে দিন–রাত কাবার করেন, তার ঠিক-ঠিকানা নেই। অগত্যা সুফী হানা দিলেন গায়িকা হাজেরার আখড়ায়। কুমার নদের তীরে একটা টংঘরে। বাড়িতে আসলে এখানে জসীমউদ্দীন প্রায়ই থাকেন। হাজেরার সঙ্গে গলা মিলিয়ে মজে যান লোকগানে। নতুন গানের খোঁজখবর নেন। খোঁজ নেন প্রত্যন্ত অঞ্চলের গায়ক-ফকিরদের। হাজেরার টংঘরে ঠিকই দেখা মিলল জসীমউদ্দীনের। স্বল্পায়তনের টংঘর থেকে মই বেয়ে নেমে এলেন জসীমউদ্দীন। সুফী বললেন, ‘জসীম! এই সেই কবি ছেলেটা, যাঁর কথা তোকে প্রায়ই বলতাম। ইতিমধ্যে ওঁ “কবিরত্ন” উপাধি পাইছে যশোর সাহিত্য সংঘ থেকে।’ জসীম দেখলেন বাবরি চুলের তরুণ কবিকে। চোখে-মুখে কী যেন হারিয়ে ফেলার অভিব্যক্তি। সালাম দিলেন জসীমউদ্দীনকে। ঠিকানা আর লেখালেখির খোঁজখবর নিলেন জসীমউদ্দীন। দেখলেন ছেলেটার লোকগানে ব্যাপক আগ্রহ। বললেন, ‘“আমার রঙিলা নায়ের মাঝি” পড়ছাও?’ কবিরত্ন উত্তর করলেন, ‘“রঙিলা নায়ের মাঝি”, “গাঙের পাড়”, “পদ্মাপার” বইয়ের গানগুলোও পড়েছি।’ সুফী বললেন, ‘দ্যাখ জসীম! হক কত ভালো গান লেখে! ওঁ একটা গানের পাণ্ডুলিপি আনছে। আমার কাছে দিছে সার্টিফাই করে দিতে। আমি বলছি, আমি গানের কী বুঝি! আর তুমি যে ধরনের গান লেখ, কেমন হইছে তা তো জসীমরে দেখাতি হবি। মন্তব্য কিছু লিখলি তো জসীম লিখবি। দ্যাখ্ তো কেমন হইছে? আমার তো খুব ভাল্লাগছে।’
জসীমউদ্দীন পা্লুলিপিটা নিলেন। কুমার নদীর তীরে তখন বাতাস বইছিল বেগে। কবিরত্নের বুক দুরম্নদুরম্ন করছে। কিন্তু দেখলেন জসীমউদ্দীন পড়তেই আছেন। ঘোরগ্রসেত্মর মতো। মাঝে মাঝে তাকাচ্ছেন কবিরত্ন এম. এ. হকের চোখের দিকে। এক জায়গায় থেমে গেলেন। ‘ও আমার মধুমতি নদী, কার বিরহের ব্যাথায় তুমি বহো নিরবধি’। উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, ‘দ্যাখ্! সুফী দ্যাখ্! অসাধারণ। ওঁ তো দেখি আসল ভাইটাল।’ আবার পড়তে লাগলেন। পড়ে শোনালেন, ‘চার দরিয়ার পারেরে মন তোমার বন্ধুর ঘর,/পাড়ি দিতে মন পাগেলা, আছে বিষম ঝড়।’ চোখ বড় করে বললেন, ‘তত্ত্বও তো আছে দেখি, আ্যাঁঁ! আবার উদ্ধৃত করলেন, ‘ও আমার প্রাণ সখা!/হারে! জীবন থাকতে দাওনারে দ্যাখা।/আমার তুষের অনল বুকে জ্বলে/দায় হলো ঘরে থাকা।/রাবণেরই চিতা যেন মনের বনে জ্বলে, নিভে না সে দুখের আগুন সাত সাগরের জলে,/আমার ভাবতে ভাবতে জীবন গেল/ঘুরে আসবে কিনা সুখের চাকা।’ বললেন, ‘বাহ! চমত্কার! সুফী মোতাহার বললেন, ‘হক তো আমারে বলছে ওঁর বইয়ে একটা অভিমত লেইখে দিয়ার জন্যি।’ জসীমউদ্দীন বললেন, ‘আমরা দুনজনই লিখে দেব।’ তাঁরা কবিরত্ন এম. এ. হকের এপার-ওপার গানের বই সম্পর্কে লিখলেন, ‘এপার-ওপারের রচনাগুলি পূর্ব্ব বঙ্গের সাধক কবি লালন শাহ প্রভৃতির অনুসরণে বাউল, মুর্শিদা জাতীয় মারম্নফতি সংগীত। মনে হয় অনেক দিক দিয়াই ঐগুলি হয়তো মৌলিক ও সুন্দর। আজকাল এই ধরনের আধ্যাত্মিক রচনার মৌলিক লেখক নিতান্ত্মই কম। দু’চার জন যাহারা আছেন, তাঁহারা পুরাতন বাউল, মুর্শিদা ও মারম্নফতী সংগীত সংগ্রহ করেন মাত্র। এ পথের নতুন সাধক হিসাবে এম. এ. হক সাহেবের রচনায় সত্যিকারের হূদয়াবেগ, খাঁটি দরদ ও আন্ত্মরিকতার পরিচয় পাইয়া এই বিশ্বাস হয় যে, সাধনা করিতে থাকিলে হয়ত ভবিষ্যতে ইনি একজন আধ্যাত্মিক মারম্নফতী কবি-সংগীতকার বলিয়া সুনাম অর্জন করিতে পারিবেন।’ (অভিমত, এপার-ওপার) কবিরত্ন এম. এ. হকও বিনয় করে তাঁর এপার-ওপার বইয়ের ভূমিকায় বলেছেন, ‘পলস্নী বাংলার ভাবকুসুমের উপর আমার এপার ওপার দাঁড়িয়ে আছে, আমি শুধু মালা গেঁথেছি মাত্র।’ এটা লোকসংগীত রচয়িতার উপযুক্ত কথাই বটে!
পরদিন বিকালে হক আবার গেলেন ‘পলিস্নকবি’র বাড়ি। কথাপ্রসঙ্গে জসীমউদ্দীন কবিরত্ন এম. এ. হককে বললেন, ‘আমি গান সংগ্রহের কাজ করি। আসো আমার সাথে কিছুদিন সংগ্রহের কাজ করো।’ এম. এ. হক যেন একটু সংকুচিত হয়ে বললেন, ‘স্যার! চাকরি-বাকরি করি। সংসারও আছে। সব ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকা মুশকিল।’ একটু যেন ড়্গুব্ধ হয়ে কৃত্রিম হাসি হাসতে-হাসতে জসীমউদ্দীন সুফী মোতাহার হোসেনকে উদ্দেশ্য করে বললেন, ‘এ সুফী! তুই এ কারে নিয়ে আইছির! এর প্রতিভা তো ডাঙ্গায় পইড়ে মরবি রে!’ পরেরদিন আবার দেখা হল জসীমউদ্দীনের সাথে। জসীমউদ্দীন কথায় কথায় খোঁজ নিলেন আলফাডাঙার আশপাশের কবিয়ালদের। এম. এ. হককে জিজ্ঞাসা করলেন, যশোরের কবিয়াল বিজয় সরকারকে চেনো কি না। হক সোত্সাহে বললেন, হ্যাঁ চিনি। তাঁর সাথে ঘনিষ্ঠতাও আছে।
হকের মনে পড়ে গেল বিজয় সরকারের সাথে প্রথম পরিচয়ের কথা। বিজয় সরকার মাঝেমধ্যেই আসতেন আলফাডাঙা ও এর আশপাশের এলাকায় কবিগান করতে। তখন কবিগানের একজন বিচারক রাখার বিধান ছিল। বিভিন্ন গ্রাম থেকে কবিগানের বিচারক হিসেবে কবিরত্নকে নিয়ে যাওয়া হতো। কারণ আধুনিক শিড়্গায় শিড়্গিত হলেও বিভিন্ন ধর্মশাস্ত্রে ছিল তাঁর অগাধ পা্লিত্য। জানাশুনার ব্যাপ্তি ও যুক্তি-বাহাসের প্রতি তাঁর দুর্বলতা এলাকায় সবার জানা ছিল। একারণে কবিগানের বিচারক হিসেবে তাঁর ডাক পড়ত দূরদূরান্ত্ম থেকে। একবার বর্তমান নড়াইল জেলার লোহাগড়া থানার এক গ্রামে কবিগান হবে সারারাত। কবিরত্ন সেখানে ছিলেন বিচারক। বিজয় সরকার মঞ্চে ওঠার আগে বিচারককে দেখতে আসলেন। আলাপ হলো কবিরত্নের সাথে। মুহূর্তে সে-আলাপ গড়ালো বাউল গান থেকে দেহতত্ত্বের অলিগলিতে; অবশেষে ধর্মতত্ত্বে। এবং অবশ্যই প্রহেলিকাময় এক ভাষায়। এম. এ. হক আলাপের এক পর্যায়ে বিজয় সরকারকে বললেন, অনেকগুলো তক্তা দিয়ে এক নৌকা বানিয়ে অনেক মানুষ একসাথে নদী পাড়ি দিতে পারি। তক্তাগুলো খুলে আলাদা-আলাদা করলে কি সেই তক্তায় চড়ে একজন মানুষও নদী পাড়ি দিতে পারবে? এক ভগবানকে এত ভাগ করে সাধনভজন কীভাবে সম্ভব বলে মনে করেন? একটু বুঝিয়ে দেন। আমি বুঝতে চাচ্ছি। বিজয় সরকার বললেন, ‘একেশ্বরবাদের কথা বলছেন তো! সে তো মজার আলাপ! গান শেষে আলাপ করবানি।’ হক বললেন, ‘কবিয়াল ভাই! একটু গভীর মারফতি গান শোনান আজ। আপনি এত বিখ্যাত কবিয়াল! আপনার গান শুনে যাই আজ!’ বিজয় সরকার বললেন, ‘এইসব অজপাড়াগাঁয়ে এইসব বুঝবিনানে।’ একটু যেন মুষড়ে গেলেন এম. এ. হক। কথাপ্রসঙ্গে হক বললেন, ‘ওপারে কয়বার গেছেন?’ বিজয় সরকার বললেন, ‘অনেকবার গেছি।’ হক হেসে বললেন, ‘ইন্ডিয়া না বিজয়’দা! ধ্যানে-সাধনায় ঈশ্বরের সাথে, পরমের সাথে কয়বার সাক্ষাৎ হয়েছে? আমি এটাই বোঝাতে চেয়েছি।’ তখন বিজয় হাত চেপে ধরলেন কবিরত্নের। বললেন, ‘যে গান শুনতি চান তাই শোনাবো। আজ সারারাত গান হবি আপনার জন্যি। ভাবের মানুষ পেলি ভাব বলক দিয়ে ওঠে। বুঝলেন না!’ এরপর বিজয় সরকার যতবার আশপপাশের এলাকায় গান গাইতে এসেছেন, দূরদূরান্ত্ম থেকে তিনি লোক পাঠাতেন কবিরত্নকে নেয়ার জন্য। কবিরত্নের বাড়িও এসেছেন বহুবার। যেমনটা জসীমউদ্দীনও এসেছেন। মানুষকে টানার এক অসম্ভব চিন্ত্মাশীল আর সৃজনশীল সত্তা নিয়ে ১৯২৯ সালে জন্মেছিলেন কবিরত্ন এম. এ. হক। এই সত্তা দিয়েই তিনি আকর্ষণ করেছিলেন খুলনা বিএল কলেজে তাঁর শিড়্গক ডক্টর এনামুল হক (১৯০২-১৯৮২), ঐতিহাসিক কে. আলী (১৯১৬-১৯৯৯), মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১) প্রমুখকে। ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন শাহাদাত্ হোসেন (১৮৯৩-১৯৫৩), আশরাফ আলী খান (১৯০১-১৯৩৯), নূরম্নল মোমেন (১৯০৮-১৯৯০), সৈয়দ আলী আহসান (১৯২২-২০০২) প্রমুখের।
এ তো গেল কবিরত্ন এম. এ. হকের প্রতিভা ও যাপনের একদিক। লোকজীবনের অন্ত্মসত্মলে চলাফেরার দিক। আরো নানা দিক আছে তাঁর প্রতিভার। তাঁর গ্রন্থতালিকা ও এর বিষয়বিন্যাস থেকে তা বোঝা যেতে পারে। তাঁর রচিত গ্রন্থগুলো হচ্ছে— কচি মনের খোরাক (শিশুসাপহিত্য; এই গ্রন্থটি পাকিসত্মান আমলে স্কুল পর্যায়ে দ্রম্নতপঠন হিসেবে যশোর শিড়্গাবোর্ডে পাঠ্য ছিল), এপার-ওপার (লোকগান), দরদে নবী (ইসলামি গান), কাঙাল পথিক (কাব্যগ্রন্থ), হক বচন (প্রবচন সংকলন), ছন্দ-বন্ধ-বাগধারা (গ্রন্থটিতে অপ্রচলিত ও হারাতে বসা অসংখ্য বাগধারাকে তিনি সংকলিত করেন এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপযোগী করে ছন্দে বাক্য রচনা করেন। গ্রন্থটি ফরিদপুরের বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠানে পঠিত হতো।), শুকতারা (কাব্যগ্রন্থ), দাদুর ছড়া (শিশু সাহিত্য), পথ দিশারম্ন (কাব্যগ্রন্থ), দেশের গান (দেশাত্মবোধক গানের সংকলন), মুক্তির গান (সুফি মতবাদী কবিতা), স্মৃতিকথা (অপ্রকাশিত এই গ্রন্থে আছে ডক্টর এনামুল হক, মুনীর চৌধুরী, ঐতিহাসিক কে. আলী, কবি আশরাফ আলী খান, জসীমউদ্দীন, কবিয়াল বিজয় সরকার, কবিয়াল হাজেরা বেগম, কবি শাহাদাত্ হোসেন, নাট্যকার নূরম্নল মোমেন, কবি সৈয়দ আলী আহসান প্রমুখের সঙ্গে কবির ব্যক্তিগত স্মৃতির আলেখ্য)।
বাংলা একাডেমি চরিতাভিধানে কবিরত্ন এম. এ. হকের সাহিত্যিকসত্তার বাইরের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ‘তিনি সমাজ সেবক ছিলেন। নিজ এলাকায় একাধিক স্কুলের প্রতিষ্ঠাতা। বহুবার শ্রেষ্ঠ শিড়্গক এবং গুণিজন হিসেবে সংবর্ধিত হয়েছেন।’ তাঁর সাহিত্যকর্মের মূল্যায়ন করতে গিয়ে গবেষক বলেছেন, ‘দেশের প্রত্যন্ত্ম অঞ্চলে থেকে আজীবন সাহিত্যচর্চা করে তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি প্রমাণ রেখেছিলেন, প্রতিভার কোনো দেশ-প্রদেশ-ভূগোল নেই।’ (দৈনিক আমাপদের সময়, ১৩ আগস্ট ২০১৮) তাঁর স্বীকৃতির বর্ণনা দিতে গিয়ে বলা হয়, ‘পাশের জেলার যশোহর সাহিত্য সংঘ তাঁকে ‘কবিরত্ন’ উপাধিতে ভূষিত করে। ফরিদপুর জেলার কবি পরিচিতি গ্রন্থে তাঁর জীবনী ছাপা হয়েছে। আত্মজীবনী, কবিতা, গজল ও গান প্রকাশিত হয়েছে যশোহরের লোককবি গ্রন্থে। ‘বাংলা উন্নয়ন বোর্ড’ থেকে প্রকাশিত বাংলাদেশের কবি পরিচিতি গ্রন্থে তাঁর জীবনী গ্রন্থনা করেছেন প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ।’ (দৈনিক প্রথম আলো, ১৯ সেপ্টেম্বর ২০০৬) তাঁর সাহিত্যকর্মের মর্মসুর সম্পর্কে আরেক গবেষক বলেছেন, ‘কবিরত্ন এম. এ. হক তাঁর সৃজনকর্মের মধ্যে লোকজীবনের অন্তরলকে যেমন তাঁর সাহিত্যের উপজীব্য করেছিলেন, তেমনি আধুনিকতাকেও উপলব্ধির আওতায় আনতে পেরেছিলেন। ইসলামি গান, লোকগান, আধুনিক গান এবং কবিতার সফল পাশাপাশি অবস্থান তাঁর প্রতিভার বৈচিত্র্যকে করেছে প্রকাশিত।’ (দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ২০১৩)
শুরুতেই বলছিলাম, বাংলাদেশের নানা বিষয়ের ইতিহাসচর্চার খামতির কথা, এর একমুখী দৈত্যের মতো আচরণের কথা। মূলধারার ইতিহাসচর্চায় না হোক, গভীর আর বিসত্মৃত আঞ্চলিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে অবশ্যই তুলে আনা দরকার কবিরত্ন এম. এ. হকদের চিন্ত্মা, যাপন আর সাহিত্যচর্চার ইতিহাস। অঞ্চলের এই নিবিড় ও নিষ্ঠ ইতিহাসচর্চা বাঙালির সামগ্রিক ইতিহাসকে নিশ্চয় সমৃদ্ধ করবে। এই ইতিহাস নির্মাণের মধ্য দিয়েই হয়ত আমরা বুঝতে পারব আমাদের কেন্দ্রীয় ইতিহাসের ফাঁক-ফোকর আর ঋদ্ধি।