একটা সময় ছিল যখন কবিতা লেখা হতো না। কবিরা মুখে মুখেই এসব কবিতা রচনা করতেন। তাঁদের মুখের সেই কবিতাগুলোই প্রজন্ম থেকে প্রজন্মান্তর মানুষের মুখে মুখে ফিরত, যা এখন আমরা বইতে লিপিবদ্ধাকারে পড়ে থাকি। খ্রিষ্টপূর্ব নবম শতকের মাঝামাঝি সময়ে গ্রিক আদিকবি এবং ইলিয়াড ও অডিসির স্রষ্টা হোমার জন্মগ্রহণ করেন বলে ঐতিহাসিকেরা মনে করেন। হোমারকে ইউরোপীয় সাহিত্যের আদিকবি বলা হয়। ইলিয়াড ও অডিসির মাধ্যমেই ইউরোপীয় সাহিত্যের সূত্রপাত ঘটে।ইলিয়াড-হোমার: হোমারের ইলিয়াড কবিতাতেই গ্রিক ও ট্রোজানদের যুদ্ধের শেষ পরিণতিটা খুঁজে পাওয়া যায়। ইলিয়াড কবিতাটি আমাদের বলে দেয়, কীভাবে সুন্দরী হেলেন তাঁর প্রেমিক ট্রোজান যুবরাজ প্যারিসের জন্য স্বামী মেনিলিয়াসকে ছেড়ে চলে আসে। আরও জানা যায়, যুদ্ধক্ষেত্রে দেবতাদের ভূমিকা কেমন ছিল।অডিসি: হোমার রচিত মহাকাব্য। ২৫টি অধ্যায়ে বিভক্ত অডিসির কাহিনি হোমারের অন্য মহাকাব্য ইলিয়াডের পরিশিষ্ট। ট্রয়যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকারীদের মধ্যে দলছাড়া বিল অডিসিউসের কাহিনি। মানব চরিত্রগুলো গঠনে দেবতাদের ভূমিকার প্রাধান্যই ছিল বেশি এই কাহিনিতে। অডিসি শব্দটির অর্থ হলো দীর্ঘ যাত্রা। রুবাইয়াত-ওমর খৈয়ম: পরস্যের লেখক ওমর খৈয়াম এই মহাকাব্য লিখেছিলেন ফারসি ভাষায়, তাঁর সাহিত্য চর্চা একাদশ-দ্বাদশ শতাব্দীতে। কাব্যপ্রতিভা ছাড়াও জ্যোতিষশাস্ত্র ও গণিতশাস্ত্রেও তাঁর ছিল সমান দক্ষতা। এদের মধ্যে ‘রুবাইয়াত-ওমর খৈয়ম’ বিখ্যাত হয় ১৮৫৯ খ্রিষ্টাব্দে। অনুবাদ: মধুরিমা মজুমদার