প্রাচ্যরীতির কলায় গুরু-শিষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরু-শিষ্য নামের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আর্ট সেন্টারে। যার অনু-শিরোনাম প্রাচ্যরীতির শিল্প প্রদর্শনী। শুরু হয়েছে গত ৭ অক্টোবর। গুরু আবদুুস সাত্তার আর শিষ্য মম আফরোজা জামিল, দিলরুবা লতিফ ও এরহাম হক। এঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাচ্যকলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী এবং আবদুস সাত্তার, যিনি একই বিভাগের শিক্ষক।আজকের শিল্পকলার অধিকাংশ নিয়মিত পাঠক এই মতপ্রকাশ করে থাকেন যে, প্রাচ্যকলার সীমানায় যে রীতির শিল্পকে আবদ্ধ করা হয়েছে তারা যেসব আকার, অবয়ব ও অঙ্কন নীতি দ্বারা সীমিত তা উপনিবেশবাদ প্রভাবিত, বা মানসিক গঠনের প্রকাশমাত্র। প্রথমেই আসি গুরু শিল্পী আবদুস সাত্তার প্রসঙ্গে। তাঁর উপস্থিতি প্রদর্শনীতে খুব জোরালো মনে হয়নি। বরাবরই নিরীক্ষাপ্রিয় এই শিল্পী একসময় ছায়াচিত্রের কলাকৌশলে বেশ চমক সৃষ্টি করেছিলেন। এই প্রদর্শনীতে খবরের কাগজের ওপর একটি কাক এঁকেছেন, এটি অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এ ছাড়া প্রায় সব কাজই খুব সাধারণ মাপের অনুশীলন।শিল্পী আফরোজা জামিল কংকাকরণ কৌশল, উপকরণ ব্যবহারে প্রাচ্যরীতির ধারণাতেই থেকেছেন, তবে বেশির ভাগ গল্পে কাঠামো নির্মিত হয়েছে ষাটও সত্তরের দশকের নারীর মানসিক গঠনকে কেন্দ্র করে, যেখানে নারী সংসারে আবদ্ধ গণ্ডির মধ্যে যাপিত জীবনের নানা রসে মত্ত। আবার কখনো ফুল, পাখি লতাপাতার মতো নেহাত দৃষ্টিনন্দন ভাবালুতায় পূর্ণ সরল চিত্র। ‘নষ্ট প্যারাডাইস মেডিটেশন’ শীর্ষক ছবিতে আমরা দেখি এক নারীর কানের কাছে মুখ রাখা এক পাখি আর নারীর হাতের তসবি ছিঁড়ে পুঁতিগুলো ছড়িয়ে পড়ছে। এ কাজটি দেখে প্রকাশবাদী শিল্পীদের কথা যেমন মনে পড়ে, তেমনি শিল্পী নাজলি লায়লা মনসুরের কিছু চরিত্রের কথাও। লস্ট প্যারাডাইস থ্রি-গ্রেসেস শীর্ষক কাজটিতে আমরা দেখি তিন নারী যাঁরা আয়ত নয়না অবলোকন করছেন প্রজাপতি ও পাখি। প্রাতিষ্ঠানিক রীতিতে করা সুন্দর একটি কাজ। দিলরুবা লতিফ রোজি প্রকাশ রীতিতে প্রাতিষ্ঠানিক ধারা খুব সামান্যই নিয়েছেন। আশ্রয় নিয়েছেন এনালোজির। নারীকে দেখেছেন গাছের প্রতি সাম্যে। বৃক্ষ যেভাবে মাটিতে মজে যায় নীরবে, তেমন এক প্রতিষ্ঠানে দেখেন তিনি নারীকে ক্যাপটিভিটি শিরোনামে রচনা করেছেন কয়েকটি কাজের সিরিজ।এলহাম হক নানা অনুশীলন আর নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, এখনো থিতু হয়ে বসেননি, নিজের রাস্তা কোনটি, তা বোধ হয় ঠাহর করতে পারেননি। তাঁর ছবিতে কলাকৌশল ও উপাদানের প্রয়োগ একটু ভিন্নধর্মী।বসন্তের পাতাঝরা নিয়ে একটি কাজ করেছেন, যাতে কোলাজের আশ্রয় নিয়েছেন। একটু ভিন্ন ধরনের উপস্থাপনা হলেও আরও অনুশীলনের দাবি রাখে। প্রদর্শনীটি ১৮ অক্টোবর পর্যন্ত চলবে, বাড়ি ৬০, রোড ৭/এ, ধানমন্ডিতে অবস্থিত ঢাকা আর্ট সেন্টারে।