প্রিয়ঝু সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাটল ট্রেনের শব্দে ঘুম ভেঙে যায়।
চোখ খুলে দেখি কতশত চিল উড়ছে আকাশে। এত এত ‘সোনালি ডানার চিল’! তুমিও তো আছ ওই দলে। অথচ তোমার ডানার রং নীল। তুমি যখন থাকবে না এ করুণ ক্যাম্পাসে, সেদিনও কি ট্রেন যাবে? সেদিনও কি অন্তর্জালে ফেঁসে যাবে শীতার্ত পাখি, পতঙ্গ ও প্রেমিকের প্রাণ? হুইসেলে বিউগলে বুঁদ হয়ে আছি তাই। এমনো কি দিন ছিল বন্ধু, যেদিন একটি দুটি ট্রেন আমার ছোট্ট ছোট্ট সুখের ওপর দিয়ে হেঁটে যায় নাই?