প্রিয়ভাষিণীর টিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা নিষ্পত্র গাছে বসেছিল কি মিষ্টি টিয়েটিউজাড় বৃক্ষের দেশে কবিমন সবুজরহিতবীজ বন্ধ্যা হলে বুঝি মৃত্যুথাবা, বিস্তৃত বিপন্নসুগন্ধে ভরুক মৃতপুষ্প—চেয়েছিল বৃক্ষসখাবাতাস বিনষ্ট হলে, বিষ মিশেল স্নেহার্দ্র মাটিতেমুছে যাবে উদ্ভিদের সুপ্রকাশ—জন্মইতিহাসমেঘে মেঘে ডানা মেলা পাখির ঠিকানা দৃঢ় ডালবাঁচে যদি প্রাজ্ঞ গাছ, সুরও জাগে টিয়ের কল্যাণেনেই ফুল-ডানা-গান! বসুমতী কীভাবে সপ্রাণ?মানবজনমে এসে লাগে ঘোর দানব-ঝাপটপ্রিয়ভাষিণীর টিয়ে সর্বংসহা সকলই জেনেছে শাখা ফুঁড়ে এসেছে সে, গ্যালারির শাখায় ফুটেছেতার বুলি, গাছের কবিতা শুনবো বলে আছি বসেনিঃসঙ্গ নিভন্ত অগ্নি—অন্ধকারে—ঊষর বৈশাখে।