প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় আসবে একদিন
যখন, সোৎসাহে
স্বাগত জানাবে তুমি নিজেকেই
তোমার দুয়ারে এসে, তোমার নিজের আয়নায়
দুজনেই মৃদু হাসবে দুজনার স্বাগতবার্তায়,
বলো, বসো। খেয়ে যাও।
আগন্তুক—যে ছিল তোমারই সত্তা—তাকে ভালোবাসবে আবার।
দাও সুরা। দাও রুটি। দাও ফের তোমার হূদয়
তাকে, যে আগন্তুক ভালোবাসা দিয়েছে তোমাকে
সমস্ত জীবনভর, যে তোমাকে সবচেয়ে বোঝে,
অন্যদের বিনিময়ে উপেক্ষা করেছ তুমি যাকে।
তাক থেকে বের করো প্রেমপত্র,
ফটোগ্রাফ, মরিয়া চিরকুট,
আয়না থেকে ছিঁড়ে আনো নিজের প্রতিমা।
বসো। নিজের জীবন তুমি আস্বাদন করো।
মধ্যগ্রীষ্ম, টোবাগো
সূর্যে ঝিমধরা ওই প্রশস্ত সৈকত।
সাদা তাপ।
একটি সবুজ নদী।
সেতু এক,
ভাদ্র অব্দি তন্দ্রাতুর
গ্রীষ্মনিদ্রার বাড়ি থেকে
শুকনো হলুদ তালপাতা।
আমার সঞ্চয়ে থাকা দিন,
আমার হারিয়ে যাওয়া দিন,
দীর্ঘ হয়ে ওঠা দিন, কন্যাদের মতো,
আমার আশ্রয়মুখী হাত।