ফরিদ কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিঘিদিঘিমাত্র সর্বদা তরঙ্গময়, হাওয়া থাক, বা না থাকঢেউ নয়, আমি চাই জলের উচ্ছ্বাসআঙুলে নামিয়ে এনে ঝড়ের তাণ্ডবদিঘিজলে মিশিয়ে দিয়েছিএখন প্রস্তুত আমিলন্ডভন্ড জলে দেবো গভীর সাঁতারকেড়ে নেব ঢেউ আর, শীত্কারের ধ্বনিআজ দেখি, দিঘি নয়,জমে আছে পারদের সতূপঢেউহীন পারদের বুকে আমি সাঁতার কাটি নাবাঁশিবাঁশি নয়, চৌরাশিয়া বাজিয়ে গেলেন আমাকেইএখন ভাসছি সুরেভাসছি কোথায়?ডুবে যাচ্ছি, সুরের সমুদ্রেকোনো কোনো সুরেও রয়েছেভয়ানক খুনির স্বভাবমুহূর্তে উড়িয়ে নিয়ে যায়তোমার উত্তাপ থেকে, দূরেমৃত্যুই নিয়তিসুরে, কিংবা তোমার আগুনেপ্রেমবন্দী নয়, তোর হাত নিজে এসে আশ্রয় নিয়েছে এই করতলেতোর কাছে নিরাপদ নয় কোনো কিছুতোর হাত, হাতের আঙুলসামান্য যে গাছ, সেও অরক্ষিত রাখে না পাতাকেতুলে ধরে যতটা সম্ভব শূন্যে, স্পর্শের বাইরেযে কারণে পাতা থাকে নিতান্ত সবুজস্পর্শাতীত কিছু নেই তোরযে-রকম হাতের ইশারা বুঝে তোর হাতঢুকে পড়ে আমার মুঠোয় কথা হয় আঙুলে আঙুলেশরীরও যথেষ্ট জ্ঞানী তোরভাষা বোঝে আরেক দেহের...