ফিরে এল সেই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছিল দানো তার ইয়া বড় দাঁত
তার ছিল ভীতিকর বুনো কালো হাত
সেই হাতে আর ছিল বড় বড় নখ
চোখ লাল আগুনের মতো ভয়ানক।

সেই দানো আর যত বুড়ো সেঙ্গাত
কেড়ে খেত আমাদের মাখা দুধভাত
কেড়ে নিত আমাদের দুচোখের ঘুম
জীবনের যত গান, রং, কুঙ্কুম।

আমাদের ভাইবোন মিলে একদিন
সে দানোর বুকে চেপে ধরে সঙ্গিন
ভেঙে দেয় বুনোহাত, নখ, বিষদাঁত
সেঙ্গাতসহ দানো হয় কুপোকাত।

সেই থেকে দুধভাতে উৎপাত নেই
প্রাণ খুলে গাই আর নাচি ধেই ধেই
ফিরে এল সেই দিন, বিজয়ের মাস
নির্ভয়ে মাঠে করো স্বপ্নের চাষ।