

মার্কিন কবি ফিলিপ লেভিনের কাব্যগ্রন্থ দ্যলাস্টশিফট বেরিয়েছে গেল ৮ নভেম্বর। নিজের জন্মশহরের কথা ঘুরেফিরে এসেছে গত বছর মারা যাওয়া এ কবির বিভিন্ন বইয়ে, কবিতায়। ব্যতিক্রম নয় তাঁর এই নতুন কবিতার বইও। নতুন সব কবিতায় সজ্জিত এ বইয়ে তিনি বলেছেন শ্রমজীবী মানুষদের কথা। আর আছে পরিবার ও ছেলেবেলার স্মৃতি উপজীব্য করে লেখা গীতিকবিতাও। লেভিন যেসব স্থানে ছিলেন, তাঁর কবিতায় উঁকি দিয়েছে সেসব স্থান। কবির ভাষ্যে, ‘যেসব এলাকায় আমি বসবাস করেছি, বেড়ে উঠেছি, সেসব এলাকা সব উজাড় করে ঢেলে দিয়েছে আমার জীবনে।’
যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন ফিলিপ লেভিন। এটি হলো দেশটির রাষ্ট্রীয় কবির পদ। তাঁকে যুক্তরাষ্ট্রের সমকালের সবচেয়ে সম্মানিত ও শ্রেষ্ঠ কবির মর্যাদা দেওয়া হতো। ১৯২৮ সালের ১০ জানুয়ারি মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে জন্ম নেওয়া এই কবি মারা গেছেন গত বছর। সূত্র: বিবিসি