কাজী সালাহ্উদ্দিন: বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তবে ছাত্রজীবনেই তাঁর ফুটবলার হিসেবে পরিচিতি জুটে যায়। পরিণত হন বাংলাদেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তিতে। ১৯৬৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সদর্পে দাপিয়ে বেড়িয়েছেন ঢাকাসহ দেশের বাইরের ফুটবল মাঠেও। ফুটবলের পাশাপাশি জাতীয় পর্যায়ে ক্রিকেটও খেলেছেন। পেয়েছেন স্বাধীনতা পদকসহ বেশ কিছু সম্মানজনক পুরস্কার।গল্প, তবে দর্শননির্ভরপ্রতি রাতেই সময় করে কিছু সময়ের জন্য হলেও বই নিয়ে বসি। আমার প্রিয় লেখক অ্যান র্যান্ড। তাঁর প্রকাশিত প্রায় সব বই-ই অনেকবার পড়া হয়ে গেছে। বইগুলোকে মনে হয় বাইবেলের মতো। এগুলো গল্পের বই হলেও দর্শননির্ভর। অবাক হয়ে ভাবি, একজন লেখক ৫০ বছর আগেই অনেক বিষয়ে ভবিষ্যদ্বাণী করে গেছেন এবং তা সত্য হয়েছে। এ ছাড়া পড়ি জেমস ক্লেভেলের ইতিহাসনির্ভর বই। আর সমসাময়িক পরিস্থিতি জানতে দৈনিক পত্রিকা তো নিয়মিত পড়ি।বিমানে বসে সিনেমা দেখাসিনেমা দেখার শখ আছে। তবে সময়-সুযোগ মেলে না, তাই দীর্ঘ সময়ের সিনেমা দেখা হয় না। দেশের বাইরে যাওয়ার সময় বিমানে বসে সিনেমা দেখি। সর্বশেষ দেখলাম ফেসবুক নিয়ে সিনেমা সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুক কেবল যোগাযোগের মাধ্যমই নয়, বরং একটা বড় আইডিয়া, সেটাই বোঝানো হয়েছে এই সিনেমায়। তবে সিনেমার বাইরে মুক্তিযুদ্ধ নিয়ে দেশি তথ্যচিত্র দেখি।প্রিয় বাংলাদেশকাজের সুবাদে ঘোরা হয়েছে বিশ্বের নানা দেশে। ভালো লেগেছে জুরিখ আর ইংল্যান্ড। সবকিছুর ওপর ভালো লাগার কথা বললে আমার প্রিয় দেশ বাংলাদেশ। তাই যেখানেই যাই না কেন, কাজ শেষে দ্রুত ছুটে আসি নিজের দেশে।সবকিছুর সম্মিলন আমি মনে করি, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। শুধু এশিয়া নয়, এশিয়ার বাইরেও বাংলাদেশ ফুটবলে সুনাম কুড়াতে পারবে—তবে এর জন্য দরকার দৃঢ় সংকল্প, মনোযোগ আর একাগ্রতা। আর সবকিছুর সম্মিলন ঠিক হলে বাংলাদেশের তরুণ ফুটবলাররা অবশ্যই ভালো করবেন। ফুটবল খেলাকে এখন পেশা হিসেবেও নিতে পারেন যে কোনো তরুণ, সে পরিস্থিতি এখন তৈরি হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার