ফুলে আছে পবিত্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফফাত আরা দেওয়ান রবীন্দ্রসংগীতশিল্পী বেশি পরিচিত। এছাড়া ছায়ানটের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অনেক দিন ধরে। রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের পাশাপাশি চিত্রশিল্পের প্রতিও রয়েছে তাঁর দুর্নিবার আকর্ষণ। দেশ-বিদেশ মিলিয়ে তাঁর এ পর্যন্ত একক প্রদর্শনীর সংখ্যা ১০টি।সরল আর গোছানো ভারতীয় লেখক রাসকিন বন্ডের লেখা ভালো লাগে। ভালো লাগার কারণ, তাঁর সরল গোছানো গদ্য। বারবার পড়ি চার্লস ডিকেন্সের ক্লাসিক বইগুলো। সবচেয়ে প্রিয় ডিকেন্সের ডেভিড কপারফিল্ড। এক ছেলের জীবন-সংগ্রামের কাহিনি। এ ছাড়া রবীন্দ্রনাথের ছোটগল্পগুলো মাঝেমধ্যেই উল্টে দেখি।হরেক রকম গান যেহেতু রবীন্দ্রসংগীত আর আধুনিক গান করি, তাই এ দুই ধরনের গানই বেশি শোনা হয়। আধুনিক গানের শিল্পীদের মধ্যে অতুল প্রসাদের গান খুব বেশি শুনি। এ ছাড়া হিন্দি গান, বিশেষ করে গজল শুনি। এমনিতে যতটুকু সময় পাওয়া যায়, গান নিয়েই কাটে। দিনের শুরুটা হয় গানের রেওয়াজ করার মধ্য দিয়ে। এ ছাড়া যখনই সময় পাই, বসে যাই প্রিয় হারমোনিয়াম নিয়ে। গান তো ধ্যান-জ্ঞান। রং-তুলির জগৎগানের জগতের বাইরে আরেকটি জগৎ হলো রং-তুলির। গানের পাশাপাশি ছবি আঁকতে অনেক ভালো লাগে। নিজের ক্যানভাসে ফুল আর প্রকৃতি বারবার ধরা দেয়। ফুলের মাঝে আছে পবিত্রতা আর শুভ্রতা। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বশেষ যে চিত্রপ্রদর্শনী হলো, তাতে রবীন্দ্রনাথের গানের লাইনগুলো উঠে এসেছে। ছবি আঁকার সময় গানকে ধারণ করেই ছবিগুলো এঁকেছি।বিমূর্ত ছবিমাঝেমধ্যেই প্রদর্শনীতে যাই। সর্বশেষ দেখলাম, গ্যালারি চিত্রকে হয়ে যাওয়া শিল্পী মনিরুল ইসলামের প্রদর্শনী। দারুণ লাগল শিল্পীর বিমূর্ত ছবিগুলো।গান-আড্ডা একসঙ্গেগানের ফাঁকে ফাঁকে সহশিল্পী কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেই। কখনো গানের বিষয় নিয়ে আড্ডা হয়, কখনো শুধু রসালো কোনো বিষয় নিয়ে আড্ডা হয়। প্রাণশক্তি পাই আড্ডা থেকেই। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার