ফুলের সাথে পাখির সাথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আকাশ আমায় বলছে খোকা চড়বি নাকি মেঘের ডানায়
পাহাড় আমায় বলছে ডেকে বন্ধু হবি আয় ছুটে আয়
এখন আমি কোথায় যাবো
কার ডাকে যে পা বাড়াব
ভাবনাগুলো মাথার ভেতর ডাইনে বাঁয়ে খাচ্ছে কুরে
তাই তো আমি পাখনা মেলে হাওয়ায় ভেসে যাচ্ছি দূরে।
যেথায় আকাশ পাহাড় মাটি মিলবে এসে একই সাথে
ঝরনাধারা বাঁধনহারা ছুটছে সদা সন্ধ্যা প্রাতে
সেথায় আমি করব খেলা
হটিয়ে সাদা মেঘের ভেলা
ফুলের সাথে পাখির সাথে বলব কথা মিষ্টি হেসে
দুঃখে-সুখে ওদের সাথে থাকব আমি বন্ধুবেশে।