ফেরিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম নেবে গো, আম
লাগবে নাকো দাম
নেবে সবুজ তাল
মিষ্টি পাকা হলদে রাঙা
টসটসে কাঁঠাল?

নেবে নাকি লিচু
লাগবে না তো কিছু
এমনি কোনো ফেরিওয়ালা
আসত যদি বিকেলবেলা
কী যে মজা হতো
পাড়ার যত ছেলে মিলে
গপাৎ গপাৎ খেতাম গিলে
মজার ফল যত৷