ফেসভেল্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ তোর হলো কিছু, লালনীল পরি কিংবা অপ্সরী?‘না রে, লালনীল তো হলোই না, আইপিওতে সাদা!’তুই না কিনেছিলি সোনালী-রূপালী ও পূবালীর মন‘কখন নামে কখন ওঠে, তার দূরত্ব যোজন যোজন!’সোনালীর ফেসভেল্যু কত ছিল, এক শ না হাজার?এখন কেমন যাচ্ছে রূপালী ও পূবালীদের বাজার?আমি অবশ্য চড়াদামে কিনতে পারব না, পুঁজি কমদশ টাকা ফেসভেল্যু হলে, সেই আমার প্রিয়প্রিয়তম।প্রিয়দের আবার দাম কী, যদি থাকে রসে ও বশে?ফেস কোনো বিষয় নয়, যদি তাতে ভেল্যুটাও আসে।শুনেছি রোববার রূপালীর রেট যাবে একেবারে নেমেআমি তার অপেক্ষায় আছি যদি ফেসভেল্যুটাও কমে।